শনিবার থেকে টালা ব্রিজে শুরু হয়েছে যান চলাচল। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ডেপুটি মেয়র জানিয়েছেন, আগামী ২৯ সেপ্টেম্বর, চতুর্থী দিন থেকে বাস চলাচল শুরু হবে টালা ব্রিজে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজ ফের খুললো উত্তর কলকাতার লাইফলাইন টালা ব্রিজ। আর তারপরেই উত্তর কলকাতা ও কলকাতা শহরতলীর মধ্যে যোগাযোগ স্থাপনকারী অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্রিজ খুলে দেওয়া হয় যানবাহনের জন্য।
প্রতীক্ষার অবসান। মহালয়ার তিন দিন আগে খুলে যাচ্ছে নবনির্মিত টালা সেতু।আজ বিকেল ৪টেয় সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার পরে ছোট যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।
যদিও শহরবাসীর আশ্বস্ত করে পুজোর আগেই ব্রিজ খুলে দেওয়ার কথা জানিয়েছেন মেয়র। পুজোর আগে এই ব্রিজটি চালু হলে উত্তর কলকাতার পুজোদর্শন অনেকটাই সুবিধাজনক হবে দর্শনার্থীদের পক্ষে।