Tala Bridge: পিছিয়ে গেল টালা ব্রিজের উদ্বোধনের দিন! পুজোর আগে কি চালু হবে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পিছিয়ে গেল টালা ব্রিজের উদ্বোধনের দিন। এই ব্রিজ আগামী ২৪ তারিখ চালু হওয়ার কথা ছিল। কিন্তু তা আর হল না। কারণ এখনও চূড়ান্ত রিপোর্ট আসেনি। নতুন টালা ব্রিজ তৈরির পর বিশেষজ্ঞ কমিটি তা পরীক্ষানিরীক্ষা করে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার পরই ব্রিজে যান চলাচল চালু হওয়ার কথা।

আরও পড়ুনঃ বিধানসভায় উঠল পাউরুটির দাম প্রসঙ্গ, ভর্তুকি বাড়াচ্ছে রাজ্য সরকার, ফলে দাম বাড়ছেনা রুটির

কাজ শেষের পর প্রশাসনের দাবি ছিল, মহালয়ার আগে ব্রিজটি চালু করে দেওয়া সম্ভব হবে। কিন্তু আইআইটি, খড়গপুরের ইঞ্জিনিয়ারদের তরফে এখনও চূড়ান্ত রিপোর্ট মেলেনি বলে সরকারি সূত্রে খবর। তা হাতে পেতে ২৭ কিংবা ২৮ তারিখ হবে।

পিছিয়ে গেল টালা ব্রিজের উদ্বোধনের দিন! পুজোর আগে কি চালু হবে?

সেই রিপোর্ট দেখেই ২৯ তারিখ টালা ব্রিজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। শুক্রবার এমনই তথ্য জানালেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

পিছিয়ে গেল টালা ব্রিজের উদ্বোধনের দিন! পুজোর আগে কি চালু হবে?

পিছিয়ে গেল টালা ব্রিজের উদ্বোধনের দিন! পুজোর আগে কি চালু হবে?

যদিও শহরবাসীর আশ্বস্ত করে পুজোর আগেই ব্রিজ খুলে দেওয়ার কথা জানিয়েছেন মেয়র। পুজোর আগে এই ব্রিজটি চালু হলে উত্তর কলকাতার পুজোদর্শন অনেকটাই সুবিধাজনক হবে দর্শনার্থীদের পক্ষে।

14 18

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর