নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পাউরুটির দামবৃদ্ধির প্রসঙ্গ তোলেন জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিস আলি। পাউরুটি শিল্পের ক্ষতি নিয়ে তিনি অধ্যক্ষ ও সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তাতেই সুরাহা মেলে।
আরও পড়ুনঃ ৪০০ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করেছেন, মন্ত্রী হিসাবে নিজের দায় এড়িয়ে যাচ্ছেন পার্থ!


জানানো হয়, রাজ্য সরকার বেকারি শিল্পে প্রয়োজনীয় ভর্তুকি দেবে, তাতে দাম বাড়বে না পাঁউরুটির। ময়দা ও চিনির দাম আচমকা বৃদ্ধি পাওয়ায় এই দাম পাউরুটির। ফলে এই মূল্য বৃদ্ধির বাজারে মধ্যবিত্তের কপালে হাত উঠেছিল। কারণ ৬ সেপ্টেম্বর থেকে বর্ধিত দামে পাউরুটি কিনতে হচ্ছেল রাজ্যবাসিকে।

নতুন দাম ৪০০ গ্রাম রুটিতে বেড়েছে ২ টাকা করে। অর্থাৎ খোলা বাজারে এই রুটির দাম ২৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা। ১০০ গ্রামের পাউরুটির দাম ৭ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকায়। রাজ্য বিধানসভায় পাউরুটির দাম বৃদ্ধি নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক ইদ্রিস আলি।



তিনি বলেন, ”মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গে, পাউরুটির দাম সবচেয়ে কম। অন্যান্য রাজ্যে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে পশ্চিমবঙ্গের চেয়ে দাম অনেক বেশি। কেন্দ্র সরকারের উদাসীনতায় পাউরুটি শিল্পে অনেক ক্ষতি হচ্ছে।”

বিধানসভায় উঠল পাউরুটির দাম প্রসঙ্গ, ভর্তুকি বাড়াচ্ছে রাজ্য সরকার, ফলে দাম বাড়ছেনা রুটির
মন্ত্রী সুব্রত সাহা বিধায়ক ইদ্রিস আলির প্রস্তাবকে সমর্থন করে বলেন, ”এতে রাজ্য সরকারের তরফে ৪০ ভাগ ভর্তুকি দেওয়ার জন্য আলোচনা চলছে, খুব শিগগিরই ঘোষণা করব।” ফলে রাজ্য সরকার ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় দাম বাড়াতে হচ্ছে না বলে জানা গিয়েছে।








