Partha Chaterjee: ৪০০ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করেছেন, মন্ত্রী হিসাবে নিজের দায় এড়িয়ে যাচ্ছেন পার্থ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় ২২ জুলাই থেকে হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এতদিন ধরে পার্থ চট্টোপাধ্যায়কে জেল হেফাজতে নিয়েছিল সিবিআই। শুক্রবার আলিপুর আদালতে সশরীরে হাজিরা দেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে সিবিআইয়ের তরফে দাবি করা হয়, গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে ৪০০ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করেছেন।

আরও পড়ুনঃ Roger Federer: টেনিসকে বিদায় জানালেন ‘টেনিসের হ্যারি পটার’, ২৪ বছরের ক্যারিয়ারের ইতি

এদিন আদালতের কাছে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, নিয়ম না মেনে ৪০০ জন অযোগ্য প্রার্থীদের নিয়োগ করা হয়েছে। এমনকি বেশ কয়েকজন আধিকারিকরা যুক্ত রয়েছেন দুর্নীতির সঙ্গে। তাই পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নেওয়া প্রয়োজন বলে মনে করছে সিবিআই।

৪০০ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করেছেন, প্রাক্তন মন্ত্রীকে হেফাজতে নিতে চায় সিবিআই 
৪০০ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করেছেন, প্রাক্তন মন্ত্রীকে হেফাজতে নিতে চায় সিবিআই 

পাল্টা আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের যুক্তি, সিবিআই ও ইডির ষড়যন্ত্রের কারণে তাঁকে দীর্ঘ সময় ধরে জেলবন্দি রাখা হচ্ছে। একইসঙ্গে তিনি দাবি করেন, শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁর ভূমিকা কী ছিল? সেটা খতিয়ে দেখা হোক। এই কেলেঙ্কারির সঙ্গে তিনি যুক্ত নয় বলেও দাবি করছেন। তাহলে পার্থ ছাড়া কার নির্দেশে হত দুর্নীতি? তা জানতেই পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চায় সিবিআই।

৪০০ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করেছেন, প্রাক্তন মন্ত্রীকে হেফাজতে নিতে চায় সিবিআই 

৪০০ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করেছেন, প্রাক্তন মন্ত্রীকে হেফাজতে নিতে চায় সিবিআই 
৪০০ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করেছেন, প্রাক্তন মন্ত্রীকে হেফাজতে নিতে চায় সিবিআই 

অন্যদিকে, সিবিআই সূত্রে খবর, নিয়োগের ক্ষেত্রে শেষ অনুমোদন মিলত কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের তরফে। তাই দুই জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতিতে কী ভূমিকা ছিল কল্যাণময়ের? সেটাও জানতে চায় সিবিআই আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন