Roger Federer: টেনিসকে বিদায় জানালেন ‘টেনিসের হ্যারি পটার’, ২৪ বছরের ক্যারিয়ারের ইতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০টা গ্র্যান্ড স্ল্যাম নিয়েই সন্তুষ্ট থাকতে হবে রজার ফেডেরারকে। কারণ অবসরের ঘোষণা করলেন সুইস টেনিস কিংবদন্তি। এ মাসের ২৩ সেপ্টেম্বর থেকে লন্ডনে আয়োজিত হতে চলা ল্যাভের কাপে খেলবেন তিনি। তারপরেই তুলে রাখবেন তাঁর র‍্যাকেট। তাঁর অবসরে রাফায়েল নাদাল নিস্তব্ধ। বিলি জেন কিং নির্বাক।

আরও পড়ুনঃ এসসিও শীর্ষ সম্মেলনে মোদি, চিনের সাথে কি বৈঠকে বসবেন নমো?

অন্তরের শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন সেরেনা উইলিয়ামস। অবসর নিচ্ছেন টেনিস থেকে, একচল্লিশ বছর বয়সে। সেই রজার ফেডেরার, যিনি প্রকারান্তরে টেনিস খেলাটারই সমার্থক হয়ে গিয়েছিলেন গত দু’টো যুগ ধরে! আর মাঝে পড়ে কতিপয় ক’টা দিন, তার পর সব শেষ। আগামী সপ্তাহে লন্ডনে লেভার কাপ একবার হয়ে গেলে সব শেষ।

টেনিসকে বিদায় জানালেন ‘টেনিসের হ্যারি পটার’, ২৪ বছরের ক্যারিয়ারের ইতি

তার পর থেকে টেনিস থাকবে। কিন্তু টেনিসের ‘পাবলো পিকাসো’ আর থাকবেন না। রজার ফেডেরার আর থাকবেন না। তাঁর অবসরে টুইটারে উইম্বলডন কর্তৃপক্ষ লিখেছে, ‘ওহ্ রজার! কোথা থেকে শুরু করব! তোমার এই রাজকীয় যাত্রা দেখতে পেয়ে আমরা গর্বিত। কিশোর থেকে চ্যাম্পিয়ন হয়ে ওঠার প্রত্যক্ষদর্শী হতে পেরে আমরা সম্মানিত।’’

টেনিসকে বিদায় জানালেন ‘টেনিসের হ্যারি পটার’, ২৪ বছরের ক্যারিয়ারের ইতি

কে বলল, টেনিস কোর্টের প্রাণ হয় না! আজ সে-ও তো ফুঁপিয়ে কাঁদছে। দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেডেরার। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নিজের র‍্যাকেট তুলে রাখার।

টেনিসকে বিদায় জানালেন ‘টেনিসের হ্যারি পটার’, ২৪ বছরের ক্যারিয়ারের ইতি

টেনিসকে বিদায় জানালেন ‘টেনিসের হ্যারি পটার’, ২৪ বছরের ক্যারিয়ারের ইতি

ফেডেরারের বিদায়ের ঘোষণা স্বাভাবিকভাবেই কাঁদিয়েছে বিশ্বব্যাপী তার কোটি ভক্তকে। শুধু সাধারণ ভক্ত নয়, তার বিদায় ছুঁয়ে গেছে অনেক কিংবদন্তি ক্রীড়াবিদকেও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত