Tala Bridge: চতুর্থী থেকে টালা ব্রিজে গড়াবে বাসের চাকা, জানালো কলকাতা পুরসভা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শনিবার থেকে টালা ব্রিজে শুরু হয়েছে যান চলাচল। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ডেপুটি মেয়র জানিয়েছেন, আগামী ২৯ সেপ্টেম্বর, চতুর্থী দিন থেকে বাস চলাচল শুরু হবে টালা ব্রিজে। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে বাকি গাড়ির চলাচল। নতুন সেতুটি ৪ লেনের। ৮০০ মিটার লম্বা এই সেতু দু’টি ফ্ল্যাঙ্কে বিভক্ত।

আরও পড়ুন: একদিনে ২৫০টি পুজো উদ্বোধন করবেন মমতা, সর্বকালের রেকর্ড

২০১৮ সালের সেপ্টেম্বরে, মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর রাজ্যের সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ২০১৯-এর অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। অগস্টে সেতুর নির্মাণ শুরু করে লার্সেন অ্যান্ড টুবরো লিমিটেড। বৃহস্পতিবার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চতুর্থী থেকে টালা ব্রিজে গড়াবে বাসের চাকা, জানালো কলকাতা পুরসভা
চতুর্থী থেকে টালা ব্রিজে গড়াবে বাসের চাকা, জানালো কলকাতা পুরসভা

ব্রিজ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পরে একটা সমস্যা বুঝতে পেরেছিলাম। টালা ব্রিজ যখন ভাঙা শুরু হয় ভাবতে পারিনি এত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। স্থানীয় মানুষদের ফুটপাথ, সিড়ি, সার্ভিস রোড নিয়ে যা সমস্যা আছে পূর্ত দফতরকে বলবো দেখে নিতে। এই ব্রিজ নির্মাণে ৫০৪ কোটি টাকা খরচ হয়েছে। ব্রিজ ভাঙতে রেল নিয়েছে ৯০ কোটি টাকা। এখনই কোনও এখনো ভারী গাড়ি যাবে না।’

চতুর্থী থেকে টালা ব্রিজে গড়াবে বাসের চাকা, জানালো কলকাতা পুরসভা

9 6

তিনি জানান,এই টালা ব্রিজ উদ্বোধনের পর কলকাতায় ট্রাফিক জ্যাম কমে গিয়েছে। আগামীতে আরও কমবে। কলকাতায় আরও কয়েকটা উড়ালপুল হবে। টালা থেকে ডানলপ,পাইকপাড়া থেকে শিয়ালদহ। রাজ্যে চারটে নতুন বিমানবন্দর হচ্ছে। কোচবিহার,বালুরঘাট,মালদা এবং পুরুলিয়া। ওয়েস্টবেঙ্গল বাস-মিনিবাস ওনার্স অ‌্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, “আমরা এই সেতুর উপর দিয়ে বাস চালানোর আবেদন জানিয়ে পরিবহণমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম। যা খবর পাচ্ছি, ২৯ তারিখ থেকে ছাড়পত্র মিলতে পারে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত