Durga Pujo 2022: একদিনে ২৫০টি পুজো উদ্বোধন করবেন মমতা, সর্বকালের রেকর্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ মহালয়ার দিন জেলায় পুজোর উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষে একগুচ্ছ পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর রবিবার অর্থাৎ আজ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ চেতলা অগ্রণী থেকেই ভার্চুয়ালে রাজ্যজুড়ে প্রায় ২৫০ টিরও বেশি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: রোদ ঝলমলে আকাশেই শুরু হল দেবীপক্ষের সূচনা, পুজোর কটাদিন কেমন থাকবে আবহাওয়া?

প্রতিবারের মতো এবারও চেতলা অগ্রণী মণ্ডপের মাতৃপ্রতিমার চোখ আঁকবেন মুখ্যমন্ত্রী। এরপর শহরের আরও অনেকগুলি পুজোর উদ্বোধন করবেন তিনি। তবে এ বছর থাকছে অভিনবত্ব। চেতলা অগ্রণীর মণ্ডপ থেকেই ভার্চুয়ালি ২৩০টি জেলার পুজোর উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানা গেছে নবান্ন সুত্রে।

পাশাপাশি মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনের সময় যাতে পুজো উদ্যোক্তা, জনপ্রতিনিধি এবং জেলার প্রশাসনের আধিকারিকরা উপস্থিত থাকে সংশ্লিষ্ট জায়গায় সে বিষয়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উদ্বোধনের সময় প্রত্যেকটি মণ্ডপে যাতে ঢাকি-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় তার বন্দোবস্ত করতে বলা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।

একদিনে ২৫০টি পুজো উদ্বোধন করবেন মমতা, সর্বকালের রেকর্ড
একদিনে ২৫০টি পুজো উদ্বোধন করবেন মমতা, সর্বকালের রেকর্ড

গত বৃহস্পতিবার থেকেই পুজোর উদ্বোধন করতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন কলকাতায় তিনটি পুজোর উদ্বোধন করেছেন। তবে আজ জেলাগুলিতে পুজোর উদ্বোধন করা হলেও আগামীকাল সোমবার থেকে কলকাতায় পুজো মন্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থী পর্যন্ত তিনি কলকাতার বিভিন্ন পুজোর উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।

একদিনে ২৫০টি পুজো উদ্বোধন করবেন মমতা, সর্বকালের রেকর্ড

6 31

ইতিমধ্যেই কলকাতার একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করার কথা ইউনেস্কোর প্রতিনিধিদের। গত বৃহস্পতিবার থেকেই তাঁরা সে কাজ শুরু করে দিয়েছেন। প্রসঙ্গত, গত দু’বছর ধরে করোনা পর্বে সেভাবে পুজো অনুষ্ঠিত হয়নি। তবে এবছর করোনার বিধি নিষেধ থাকছে না। তার ওপর ইউনেস্কোর কাছে স্বীকৃতি পাওয়ায় এ বছর আরও জাকজমকভাবে অনুষ্ঠিত হতে চলেছে এবছরের দুর্গাপুজো।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত