Weather Update: রোদ ঝলমলে আকাশেই শুরু হল দেবীপক্ষের সূচনা, পুজোর কটাদিন কেমন থাকবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ পিতৃপক্ষয়ের অবসান এবং দেবীপক্ষের সূচনা। আর এই সূচনা হল মেঘমুক্ত শরতের আকাশেই। আজ সারাদিন আবহাওয়া এমনটাই থাকবে বলে জানিয়েছে  আবহাওয়া দফতর। যদিও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে আজ। আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের জন্য তেমন কোনও অনুঘটক নেই। শুধু একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটি সিকিম থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন: বাঙালির কাছে মহালয়া কি? জানুন এর ঐতিহ্য

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর গরমই থাকবে। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। মহালয়ার দিন দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। অক্ষরেখা থাকার জন্য উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী পরশু অর্থাৎ সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আবার কিছুটা কমবে উত্তরবঙ্গে।

রোদ ঝলমলে আকাশেই শুরু হল দেবীপক্ষের সূচনা, পুজোর কটাদিন কেমন থাকবে আবহাওয়া?
রোদ ঝলমলে আকাশেই শুরু হল দেবীপক্ষের সূচনা, পুজোর কটাদিন কেমন থাকবে আবহাওয়া?

রোদ ঝলমলে আকাশেই শুরু হল দেবীপক্ষের সূচনা, পুজোর কটাদিন কেমন থাকবে আবহাওয়া?

3 36

আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৯° সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে  ২২.৩° সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা থাকবে ৮৭%। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টা উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও মোটামুটি শুকনো থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। পূজার মধ্যেও বৃষ্টির সম্ভাবনা কম বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর