Durga Pujo 2022: রাস্তা যেন বন্ধ না হয়, শ্রীভূমির উদ্বোধনে সুজিতকে কড়া নির্দেশ মমতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মহালয়ার আগেই দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শহরের মোট ৩টি পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তার মধ্যে আছে দমকলমন্ত্রীর নির্দেশিকা মন্ত্রীর পুজো তথা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আজ বিকাল সাড়ে তিনটেয় সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করবেন তিনি। এমনিতে শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো দেখতে বিশাল সংখ্যক মানুষ ভিড় জমান। মুখ্যমন্ত্রী উদ্বোধন করতে যাওয়ার খবর প্রকাশ্যে আসে এই পুজো ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: বিজেপির পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ! তালিকায় কলকাতার একাধিক পুজো

প্রসঙ্গত কলকাতায় যে পুজোগুলিতে রেকর্ড সংখ্যক ভিড় হয় তার মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। গত বছর এই ক্লাবের পুজোর থিম ছিল বুর্জ খলিফা। যা দেখতে ভিড় উপচে পড়েছিল। পরিস্থিতি এমন দাঁড়ায় যে সামাল দিতে অবশেষে বন্ধ করে দেওয়া হয়েছিল শ্রীভূমি স্পোর্টিংয়ের থিম দর্শন। এবছর এই পুজো সুবর্ণজয়ন্তী বর্ষে পা দিয়েছে। মন্ত্রী সুজিত বসুর এই পুজোতে এবারেও যে বিশেষ আকর্ষণ থাকছে তা বলাই বাহুল্য।

রাস্তা যেন বন্ধ না হয়, শ্রীভূমির উদ্বোধনে সুজিতকে কড়া নির্দেশ মমতার
রাস্তা যেন বন্ধ না হয়, শ্রীভূমির উদ্বোধনে সুজিতকে কড়া নির্দেশ মমতার

এ’বছর এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর থিম রোমের ভ্যাটিকান সিটি। মুখ্যমন্ত্রী আজ উদ্বোধনে এসে দমকলমন্ত্রীকে বলেন, “সুজিতবাবুকে একটাই অনুরোধ। বাবু বলছি। রাস্তা যেন বন্ধ না হয়। লোকে প্লেন ধরতে যেতে পারল না, কোথাও যেতে পারল না, এটা যেন না হয়।”সেইসঙ্গে সুজিতের উদ্দেশে মমতা আরও  বলেন, মন্ত্রী হলে সামগ্রিক দায়বদ্ধতা থাকে।

রাস্তা যেন বন্ধ না হয়, শ্রীভূমির উদ্বোধনে সুজিতকে কড়া নির্দেশ মমতার

19

অর্থাৎ তিনি একটি ক্লাবের কর্তা হয়ে গেলেন সেটা হবে না। আর সেই দায়বদ্ধতা থেকেই ভিআইপি রোড যাতে সচল থাকে সে ব্যাপারে এদিন একরকম নরম সুরেই কড়া কথা শোনালেন মমতা। এবং বলেন, “আমি কিন্তু পুজোর সময় সারাক্ষণ চোখ রাখি। ভাববেন না ছুটি কাটাই। মানুষ রাস্তায় থাকে আর আমি থাকি তাঁদের পাহারাদার হিসেবে। ইঞ্চিতে ইঞ্চিতে খবর রাখি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত