Durga Pujo 2022: বিজেপির পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ! তালিকায় কলকাতার একাধিক পুজো

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শহরের অন্যতম জনপ্রিয় পুজো হল সন্তোষ মিত্র স্কোয়ার। যে পুজো দেখতে প্রতিবছর বহুমানুষ ভিড় জমান। মণ্ডপসজ্জা থেকে আলোক সজ্জা, নিত্য নতুন থিমে প্রতিবছরই বঙ্গবাসীর পুজোর রসনা তৃপ্তি করে এই পুজো। ২০২২ সালেও তাঁর ব্যতিক্রম হচ্ছে না। দর্শকদের মনোরঞ্জন বা বাহবা কুড়োনো নয়, এবারের সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্দেশ্যে দেশপ্রেমও।

আরও পড়ুন: মহালয়ার আগেই আজ তিন পুজো উদ্বোধনে মমতা, যানজটের আশঙ্কা

জানা গেছে, এবছর কলকাতায় পুজো (Durga Puja 2022) উদ্বোধনে আসার ব্যাপারে অমিত শাহ নিজেই আগ্রহ প্রকাশ করেছেন। মহালয়ার দিন কলকাতায় আসছেন রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। পরিস্থিতি খতিয়ে দেখার পর তাঁরা রিপোর্ট দেবেন দিল্লি নেতৃত্বকে। তারপরই আসবেন অমিত শাহ। ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশ জুড়ে বছরভর পালিত হচ্ছে স্বাধীনতার অমৃত মহোৎসব। ঐতিহাসিক এই সন্ধিক্ষণে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর থিমও ‘আজাদির অমৃত মহোৎসব’।

বিজেপির পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ! তালিকায় কলকাতার একাধিক পুজো
বিজেপির পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ! তালিকায় কলকাতার একাধিক পুজো

ইন্ডিয়া গেট, লাল কেল্লা ও সংসদ ভবনের আদলে তৈরি হতে চলেছে তিনটি মণ্ডপ। যা একেবারে হুবুহু ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এই বিশাল কর্মকাণ্ডকে সামনে রেখে কাজও ইতিধ্যেই শুরু করে দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্ক।পুজোর আগে সেই থিমের ভিডিও প্রকাশ করলেন কর্মকর্তারা।

বিজেপির পুজো উদ্বোধনে আসছেন অমিত শাহ! তালিকায় কলকাতার একাধিক পুজো

16 3

বিজেপি কাউন্সিলর এবং সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর দায়িত্বে থাকা সজল ঘোষ বলেন,”আমি যতটা জানি তিনি আসবেন। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই। মৌখিকভাবে তিনি পুজোতে আসার জন্য সম্মতি দিয়েছেন। তবে তাঁর শিডিউল পাওয়া যায়নি। অর্থাৎ কবে তিনি আসবেন বা আসবেন কিনা সেই বিষয়ে অফিসিয়াল কোনও তথ্য পায়নি। ফলে সেই তথ্য না পাওয়া পর্যন্ত কোনও কিছুই নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত