রাজ্যবাসীকে খুশীর খবর জানালেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, পুজোয় এই প্রথমবার সারা রাত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বাস চলবে নির্দিষ্ট রুটে। যা নিয়ে পুলিশের কথাও বলা হয়েছে।
আগামী ১ অক্টোবর (১৪ আশ্বিন, শনিবার) মহাষষ্ঠী পড়েছে। পঞ্জিকা অনুযায়ী, সেদিন সন্ধ্যায় শ্রীশ্রীশারদীয়া দুর্গাদেবীর বোধন হতে চলেছে। অর্থাৎ দুর্গাপুজোর সূচনা হবে।
পুজোয় মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো (Kolkata Metro Service)। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে বাড়ছে মেট্রো সংখ্যা। এমনকী, শেষ মেট্রোর সময়ও পরিবর্তন হল। বদলাচ্ছে সকালে মেট্রো শুরুর সময়ও।
দুর্গা পুজোর অষ্টমী তিথি মানে সকালে উঠে স্নান সেরে নতুন জামাকাপড় পরে অঞ্জলি দেওয়ার দিন। সকলেই বেশ নিষ্ঠাভরে এই দিনটিতে মায়ের আরাধনা করে থাকেন। তবে এই দিনের আরেকটি অন্যতম অঙ্গ হল কুমারী পূজা।
বিবেকানন্দ রোড-আমহার্স্ট স্ট্রিট ধরে এবং বেলা ১১টা থেকে ৩টে পর্যন্ত ছোট গাড়ি যাবে কলুটোলা স্ট্রিট-কলেজ স্ট্রিট, এসপ্ল্যানেড-বেন্টিঙ্ক স্ট্রিট-রবীন্দ্র সরণি-লেনিন সরণি-এ পি সি রোড হয়ে।