নজরবন্দি ব্যুরো: দুর্গাপুজোর ভিড়ের কথা মাথায় রেখে আরও একবার সময়সূচিতে বদল আনল কলকাতা মেট্রো। পুজোয় মাঝরাত পর্যন্ত চলবে মেট্রো (Kolkata Metro Service)। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে বাড়ছে মেট্রো সংখ্যা। এমনকী, শেষ মেট্রোর সময়ও পরিবর্তন হল। বদলাচ্ছে সকালে মেট্রো শুরুর সময়ও।
আরও পড়ুন: পুজোয় আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের, কি বলছে জানুন


সপ্তমী, অষ্টমী ও নবমী মেট্রো চলবে ৭২ টি। এর মধ্যে আপ লাইনে মেট্রো চলবে সকাল ১১: ৫৫ থেকে রাত ১১:৩৫ পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর ৩৬ টি ট্রেন চলবে। অন্যদিকে ডাউন লাইনে মেট্রো চলবে দুপুর ১২ টা থেকে রাত ১১:৪০ পর্যন্ত। প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো চলবে ৩৬ টি। অন্যদিকে দশমীর দিন মেট্রো চলবে মোট ৪৮ টি।

পুজোতে বাড়ছে মেট্রোর সংখ্যা, জেনেনিন সময়সূচি

আপ লাইনে মেট্রো চলবে সকাল ১১:৫৫ থেকে সন্ধ্যা ৭: ৩৫ মিনিট পর্যন্ত । ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। ডাউন লাইনে মেট্রো চলবে দুপুর ১২:০০ থেকে সন্ধ্যা ৭:৪০ পর্যন্ত। ২০ মিনিট অন্তর মেট্রো চলবে ২৪ টি। দশ মিনিট অন্তর মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ মনে করছে পুজোর সময় মেট্রো চালিয়ে একদিকে যেমন যাত্রী হবে। তেমনই মানুষের যাতায়াতেও সুবিধা হবে।









