নজরবন্দি ব্যুরোঃ আজ মঙ্গলবার সকাল থেকে ঘন কালো মেঘে মুখভার আকাশের সঙ্গে দফায় দফায় মাঝারি থেকে অতিভারী বৃষ্টি কলকাতা সহ রাজ্যজুড়ে। সাত সকালে আঁধার নামা আকাশ বুধবারও দেখবে দক্ষিণবঙ্গ। পুজোর নীল-সাদা ঝলমলে আকাশের আমেজ পাওয়া যেতে পারে তার পর থেকে আশা করছে হাওয়া অফিস। রাজ্যের চার জেলায় বুধবারও বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে একই সঙ্গে আশ্বস্ত করে জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই আবহাওয়া বদলাবে।
আরও পড়ুনঃ পুজোর আগেই দুর্যোগের আশঙ্কা, বঙ্গে ভারী বর্ষনের পূর্বাভাস আর কতদিন?
বৃষ্টির ঘাটতি ছিল এবার। আষাঢ় মাসে বৃষ্টি সেভাবে হয়নি। ভাদ্র মাসেও বৃষ্টির ঘাটতি রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এবার পুজোয় বৃষ্টি হতে পারে। এবার পুজো অনেকটা আগে। ৩০ সেপ্টেম্বর পঞ্চমী। তাই অনেকে বলছেন, পুজোয় বৃষ্টির আশঙ্কা রয়েছে। যদিও আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখন থেকেই পুজোর আবহাওয়া জানানো মুশকিল। কারণ পুজোর এখনও ১ মাস বাকি।

পুজোর এক সপ্তাহ আগে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তবে আপাতত এই মাসে উত্তর ও দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে পুরুলিয়া, ক্যানিং হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত ছিল মৌসুমি অক্ষরেখা। সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত সক্রিয় ছিল। তবে আপাতত বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকেই আবহাওয়া বদলাবে।
ঘন কালো মেঘে ঢাকা আকাশ মহানগরজুড়ে, মঙ্গলবার সারাদিন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা একধাক্কায় কমেছে অনেকটাই। সর্বনিম্ন তাপমাত্রা ১ ডিগ্রি কমে দাঁড়িয়েছে ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রিতে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ। সার্বিকভাবে কলকাতায় গড় বৃষ্টিপাত হয়েছে সোমবার ৭০.৯ মিলিমিটার।
আজ মঙ্গলবারও দিনভর ভারী বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূমে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়াও। হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৫৫ কিমি। বুধবার অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
পুজোয় আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের, কি বলছে জানুন

উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি সব জেলাতেই। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টি সম্ভাবনা। নীচের দিকে তিন জেলায় ১৩ ও ১৪ সেপ্টেম্বর বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে অগাস্ট মাসের শুরুতে বৃষ্টির ঘাটতি ছিল ৫০ শতাংশ। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সেই বৃষ্টির ঘাটতি কমে ২৬ শতাংশে এসে দাঁড়িয়েছে। আগামী কয়েকদিনের বৃষ্টিতে ঘাটতি আরও কমবে বলে আলিপুর আবহাওয়া দফতরের অনুমান।



