Durga Pujo 2022: পুজোতে সারা রাত ধরে চলবে সরকারি বাস, জানালেন পরিবহণমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দুর্গা পুজো আসতে আর মাত্র ১৪দিন বাকি। আর তার আগেই রাজ্যবাসীকে খুশীর খবর জানালেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি জানান, পুজোয় এই প্রথমবার সারা রাত বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বাস চলবে নির্দিষ্ট রুটে। যা নিয়ে পুলিশের কথাও বলা হয়েছে। যে রুটগুলিতে নো এন্ট্রি থাকবে, সেগুলি এড়িয়ে বাকি রুটে রাতভর সরকারি বাস চালানো হবে।

আরও পড়ুন: দুর্গা পুজোর পর বাকি বছরটা কোন কোন রাশির জন্য শুভ, জানেন নিন বিস্তারিত

একইসঙ্গে পরিবহণমন্ত্রী জানান, পুজোর আগে কলকাতায় স্থায়ীভাবে ১০০ সরকারি বাস নামতে চলেছে। এসি এবং নন এসি দু’ ধরনের বাসই নামানো হবে। পুজোর পরে আরও ১২০টি সরকারি বাস নামানো হবে। এগুলি পিপিপি মডেলে নামবে। বর্তমানে রাজ্যজুড়ে ২২৬৯টি সরকারি বাস চালানোর কথা। কিন্তু চলে ১৮৪৫টি। তার সঙ্গে আরও ২২০ টি নামানো হচ্ছে।

পুজোতে সারা রাত ধরে চলবে সরকারি বাস, জানালেন পরিবহণমন্ত্রী

পুজোতে সারা রাত ধরে চলবে সরকারি বাস, জানালেন পরিবহণমন্ত্রী

17 17

শহরতলি থেকে কলকাতার পুজো পরিক্রমা করতে নন-এসি বাসে যে পুজোমণ্ডলগুলি দেখানো হবে; সেগুলি হল- সিংহী পার্ক, একডালিয়া, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, মুদিয়ালী, শিবমন্দির, কলেজ স্কোয়ার, বাগবাজার সার্বজনীন, বাগবাজার পল্লী। এই বাস অনলাইনে http://www.wbtconline.in থেকে বুক করা যাচ্ছে। এছাড়াও, ৮৬৯৭৭৩৩৩৯১/৯২ নম্বর থেকেও বুক করতে পারেন। হোয়াটস অ্যাপে বুক করতে হলে ৯৮৩০১৭৭০০০ এই নম্বরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত