নজরবন্দি ব্যুরোঃ উৎসবের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনে মেগা ব়্যালির আগে সুসজ্জিত গোটা কলকাতা। বাংলার সর্বশ্রেষ্ঠ উৎসবকে বিশ্বের দরবারে বন্দিত করেছে ইউনেস্কো। এর জন্য মহামিছিলের আগে ফের একবার ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
আরও পড়ুনঃ পুজো আসছে, আগামী শনিবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, কমছে সময়ের ব্যবধান


সংকীর্ণ বেড়াজাল টপকে দুর্গাপুজো সকলের মিলনোৎসবে পরিণত হোক বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। মিছিল শুরুর আগে এদিন টুইটার বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “দুর্গাপুজো আবেগ। সংকীর্ণ বাধা পেরিয়ে সকলকে একত্রিত করে। আধ্যাত্মিকতা এবং শিল্পকে একছাতার তলায় নিয়ে আসে।

বাংলার দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ। যাদের ভালবাসা এবং পরিশ্রম এই পুজোর সঙ্গে যুক্ত তাঁদের সকলকে ধন্যবাদ।” বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর ‘শাশ্বত সাংস্কৃতিক ঐতিহ্য’র তালিকায় স্থান পেয়েছে। তাই ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আজ শহরজুড়ে মিছিল করবে রাজ্য সরকার।



ইউনেস্কোর স্বীকৃতি উদযাপনের আগে রাজ্যবাসীকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
এই কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তাই আজ মমতার উদ্যোগে কলকাতা মেতে উঠবে মহামিছিল-এ, আর সেই দিন থেকেই কার্যত কলকাতায় সূচিত হবে দুর্গাপুজো, জেলায়-জেলায়ও পুজোর ঘণ্টা বেজে উঠবে।








