HomeTagsDiamond harbour

diamond harbour

ডায়মন্ড হারবারে ‘ঘর’ করতে ‘আইনের আঙিনায়’ বিজেপি! অভিষেকের বিরুদ্ধে এই দুই মুখ নিয়ে আলোচনা পদ্ম শিবিরে

গত ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে ৪২ আসনের প্রার্থীতালিকা ঘোষণা করা হয়। প্রত্যাশা মতই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কয়েক সপ্তাহ কেটে গেলেও এখনও কোনও বিরোধী দল এই আসনে প্রার্থী দিতে পারেনি।

মমতার কাছে হার, সেই প্রিয়াঙ্কাকেই অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে চাইছে বিজেপি?

দীর্ঘ আলোচনার পরও অভিষেকের বিরুদ্ধে শক্তিশালী মুখ খুঁজতে তারা ব্যর্থ হয়েছিলেন। গত রবিবার বাংলায় দ্বিতীয় দফায় ১৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি (BJP), কিন্তু সেখানে ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রের নাম ছিল না। এবার জল্পনা চলছে, রুদ্রনীলকেই বাজি ধরতে পারে গেরুয়া শিবির।

নওশাদদের জন্য দরজা বন্ধের পথে আলিমুদ্দিন, ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে সম্ভাব্য CPIM প্রার্থী ইনিই!

বারবার আলোচনাতেও যখন সমাধান সূত্র মিলছে না তখন, ডায়মন্ডে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করে দিতে পারে আলিমুদ্দিন, এমনটাই জানা যাচ্ছে।

বিজেপি নয়, ডায়মন্ডে বড় চমক কংগ্রেসের, অভিষেকের বিরুদ্ধে সোমেন-পুত্র রোহন মিত্র!

বিজেপি রুদ্রনীল ঘোষ বা কৌস্তব বাগচীকে টিকিট দিতে পারে বলে জল্পনা চলছে। এরই মধ্যে যদি রোহনকে কংগ্রেস অভিষেকের বিরুদ্ধে টিকিট দেয় তাহলে কিন্তু 'খেলা' জমে যাবে ডায়মন্ড হারবারে এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন।

ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, ED-CBI’কে টিকিট দেওয়ার পরামর্শ অভিষেকের

শনিবার বীরভূম ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট দুজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ঝাড়গ্রাম কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে প্রণোৎ টুডুকে। অন্যদিকে জল্পনা সত্যি করেই বীরভূমের তিনবারের সাংসদ তথা তারকা প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে ভোটে লড়বেন প্রাক্তন আইপিএস।

ডায়মন্ড হারবারে রুদ্রনীলকেই বাজি ধরছে বিজেপি! অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ‘অভিমানী’ তারকা?

গত ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে ৪২ আসনের প্রার্থীতালিকা ঘোষণা করা হয়। প্রত্যাশা মতই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

ডায়মন্ডে অভিষেকের বিরুদ্ধে কি তিনিই প্রার্থী? নওশাদ বললেন, আমি প্রস্তুত!

একটি প্রথম সারির টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নওশাদ সাফ জানালেন, "আমি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে প্রস্তুত। কিন্তু আমি তো এই সিদ্ধান্ত একা নিতে পারি না। দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমার নাম রিজার্ভে রয়েছে। আশা করছি আগামী দু-তিন দিনের মধ্যে সবাই সবটা জানতে পারবে।"

Trending Now