ডায়মন্ড হারবারে রুদ্রনীলকেই বাজি ধরছে বিজেপি! অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ‘অভিমানী’ তারকা?

Rudranil Ghosh: টলিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর তাঁকে ভবানীপুর কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয় ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসলেও সব আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। এরমধ্যে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। একাধিক নাম উঠে এসেছে। কিন্তু এখনও প্রার্থী নিশ্চিত নয়। এই পরিস্থিতিতেই শোনা যাচ্ছে, টলিউড অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে (Rudranil Ghosh) টিকিট দিতে পারে পদ্ম শিবির।

ডায়মন্ড হারবারে রুদ্রনীলকেই বাজি ধরছে বিজেপি! অভিষেকের বিরুদ্ধে প্রার্থী 'অভিমানী' তারকা?

আরও পড়ুন: বাংলায় আরও ২ আসনে প্রার্থী ঘোষণা বামেদের, চতুর্থ দফায় কারা টিকিট পেলেন?

গত ১০ মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকে ৪২ আসনের প্রার্থীতালিকা ঘোষণা করা হয়। প্রত্যাশা মতই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এরপর কয়েক সপ্তাহ কেটে গেলেও এখনও কোনও বিরোধী দল এই আসনে প্রার্থী দিতে পারেনি। বঙ্গ বিজেপির নেতৃত্ব দিল্লিতে বৈঠকে বসেছিলেন, কিন্তু সূত্রে খবর, দীর্ঘ আলোচনার পরও অভিষেকের বিরুদ্ধে শক্তিশালী মুখ খুঁজতে তারা ব্যর্থ হয়েছিলেন। গত রবিবার বাংলায় দ্বিতীয় দফায় ১৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে বিজেপি (BJP), কিন্তু সেখানে ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রের নাম ছিল না। এবার জল্পনা চলছে, রুদ্রনীলকেই বাজি ধরতে পারে গেরুয়া শিবির।

ডায়মন্ড হারবারে রুদ্রনীলকেই বাজি ধরছে বিজেপি! অভিষেকের বিরুদ্ধে প্রার্থী 'অভিমানী' তারকা?
ডায়মন্ড হারবারে রুদ্রনীলকেই বাজি ধরছে বিজেপি! অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ‘অভিমানী’ তারকা?

টলিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। এরপর তাঁকে ভবানীপুর কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়। যদিও তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন। ৩৮ আসনে প্রার্থী ঘোষণার পরই আচমকাই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে আসেন। টিকিট না পাওয়া নিয়েও খানিকটা অভিমান হয়েছিল তাঁর। তবে বাকি আসনের মধ্যে কোনও একটিতে প্রার্থী হওয়া নিয়ে আশাবাদী রুদ্রনীল।

ডায়মন্ড হারবারে রুদ্রনীলকেই বাজি ধরছে বিজেপি! অভিষেকের বিরুদ্ধে প্রার্থী ‘অভিমানী’ তারকা?

ডায়মন্ড হারবারে রুদ্রনীলকেই বাজি ধরছে বিজেপি! অভিষেকের বিরুদ্ধে প্রার্থী 'অভিমানী' তারকা?

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার পর রুদ্রনীল বলেছিলেন, ‘দলের ১০-১১ টি গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছি। একাধিক গ্রুপে অ্যাড ছিলাম, যে যেমন পারছিল গ্রুপে অ্যাড করিয়ে দিয়েছিল। ফোন ভরে যাচ্ছিল। প্রায় ৭৭ টা এমন গ্রুপ থেকে সরে গিয়েছি।’ যদিও তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, যে টিকিট পাওয়া নিয়ে আশা থাকায় কিছুটা অভিমান অবশ্যই আছে তবে তার জন্য দলবদল করবেন না। এরপরই বিজেপির তরফে বাংলায় নির্বাচনের প্রচারক তালিকা প্রকাশ করে বিজেপি, সেখানে নাম দেখা যায় রুদ্রনীলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন