HomeTagsDiamond harbour

diamond harbour

ভোট চাইতে নয়, অনুমতি নিতে এসেছি, ডায়মন্ডের সভা থেকে কেন এমন বললেন অভিষেক?

রবিবাসরীয় প্রচারের ডায়মন্ড হারবারে ঝড় তুললেন বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! নিজের গড়ে দাঁড়িয়ে তৃণমূলের সেকেন্ড-ইন-কম্যান্ড সাফ বললেন, আমি এখানে ভোট চাইতে আসিনি, এসেছি অনুমতি নিতে। কি সেই অনুমতি?

ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়ে বিপাকে BJP! অভিষেকের বিরুদ্ধে অভিজিতকে ‘না পসন্দ’ দলেরই একাংশের

গত মার্চ মাসে ব্রিগেডের মঞ্চ থেকেই ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। এদিকে বিজেপি দফায় দফায় বাংলার ৪১ আসনে প্রার্থী দিলেও বাকি থাকে ডায়মন্ড হারবার আসনটি। অবশেষে বহু প্রতীক্ষার পর অভিজিৎ দাস ওরফে ববিকে টিকিট দেয় বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের ভোটে চার লক্ষের বেশি ভোটে জিতবেন বলে দাবি করেছেন।

এক মাস আগেই দিতে পারত! ডায়মন্ডে বিজেপি প্রার্থীর নাম শুনে ক্ষুব্ধ দিলীপ?

অভিজিৎ দাস ওরফে ববি, আসন্ন লোকসভা নির্বাচনে তিনিই ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী। এর আগে ২০০৯ ও ২০১৪ সালে এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে হেরে যান তিনি। তাঁকেই ফের একবার ডায়মন্ডের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টিকিট দিল গেরুয়া শিবির।

এর আগে বার দুয়েক হেরেছেন, সেই ববিকে অভিষেকের বিরুদ্ধে এনে ডায়মন্ডে ওয়াকওভার দিল বিজেপি?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে কাকে টিকিট দেবে গেরুয়া শিবির তা নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা চলছিল। অবশেষে সোমবার বিজেপি ঘোষণা করল, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি। 

ডায়মন্ডে বিজেপি নেতার ছেলেকে অপহরণ করে দলবদলের চাপ? বিস্ফোরক অভিযোগ শঙ্কুদেবের

ভোটের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি। ডায়মন্ড হারবার থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণের অভিযোগে সরব হলেন গেরুয়া নেতা শঙ্কুদেব পণ্ডা।

ডায়মন্ডে অভিষেকের মুখোমুখি প্রতীক-উর, জানিয়ে দিল বামফ্রন্ট

প্রথম থেকেই তাঁর নাম চর্চার মধ্যে ছিল। কিন্তু আইএসএফের সঙ্গে জোট এবং আসন সমঝোতা নিয়ে আলোচনা চলায় যে নাম ঘোষণা হতে এত বিলম্ব হল। কথা হচ্ছে, বামেদের ছাত্র সংগঠন এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক প্রতীক-উর-রহমানকে নিয়ে।

অভিষেকের বিরুদ্ধে লড়তে চেয়েছিলেন, কেন ডায়মন্ড হারবারে টিকিট পেলেন না নওশাদ?

বৃহস্পতিবার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করেছে আইএসএফ (ISF)। ডায়মন্ড হারবারে বিরোধী মুখ হিসেবে নওশাদকে দেখা যাবে কিনা তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। কিন্তু শেষ পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে আইনজীবী মজনু লস্করের নাম ঘোষণা করা হয়। এরপরই কিছুটা নড়েচড়ে বসেছে রাজনৈতিক মহলের একাংশ।

Trending Now