ভোটের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি। ডায়মন্ড হারবার থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণের অভিযোগে সরব হলেন গেরুয়া নেতা শঙ্কুদেব পণ্ডা। অপহরণ করে দলবদলের জন্য চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।
আরও পড়ুন: অপরাধীদের বাঁচাতে চাইছেন মমতা! সুকান্তর সমর্থনে এসে দাবি শাহের


অভিযোগ, ডায়মন্ড হারবারের বজবজ ২-নম্বর ব্লকের নোদাখালি থানার সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য কৌশিক খাঁড়ার ছেলে বিগত ১ এপ্রিল থেকে নিখোঁজ। এরপর থানায় এফআইআর দায়ের করতে গেলে তা নেওয়া হয় না এবং স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ৫ তারিখ ডায়মন্ড হারবারের এসপি-এর কাছে লিখিতভাবে অভিযোগ জানায় পরিবার।

শঙ্কুদেব পণ্ডা আরও বলেছেন, ডায়মন্ড হারবারের আর এক পঞ্চায়েত সদস্য প্রদীপ সামন্তের মেয়েকেও অপহরণের হুমকি দেওয়া হচ্ছে। বিজেপি ছেড়ে তৃণমূলে এলেই সব সমাধান হয়ে যাবে বলে হুমকি আসছে প্রতিনিয়ত। বিস্ফোরক অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ছেন শঙ্কুদেব।



ডায়মন্ডে বিজেপি নেতার ছেলেকে অপহরণ করে দলবদলের চাপ? বিস্ফোরক অভিযোগ শঙ্কুদেবের
শঙ্কুদেব আরও বলেছেন, “আর কী করলে শান্ত হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? ডায়মন্ড হারবার জিততে আর কী কী করবেন আপনি? আমি সরাসরি অভিযোগ তুলছি তৃণমূলের বিরুদ্ধে। ডায়মন্ড হারবারের “







