এক মাস আগেই দিতে পারত! ডায়মন্ডে বিজেপি প্রার্থীর নাম শুনে ক্ষুব্ধ দিলীপ?

Diamond Harbour: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে কাকে টিকিট দেবে গেরুয়া শিবির তা নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা চলছিল। অবশেষে সোমবার বিজেপি ঘোষণা করল, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অভিজিৎ দাস ওরফে ববি, আসন্ন লোকসভা নির্বাচনে তিনিই ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী। এর আগে ২০০৯ ও ২০১৪ সালে এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে হেরে যান তিনি। তাঁকেই ফের একবার ডায়মন্ডের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টিকিট দিল গেরুয়া শিবির।

আরও পড়ুন: দক্ষিণ দিনাজপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ, সুকান্তর উদ্যোগে চালু বালুরঘাট-দিল্লি ট্রেন

মঙ্গলবার আবার নিজের কেন্দ্র বর্ধমান-দূর্গাপুরে প্রচার সারছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই সময় তাঁকে জিজ্ঞেস করা হয় অভিজিৎ দাস সম্পর্কে। প্রথমে কয়েক মুহূর্তের জন্য যেন কিছুই মনে করতে পারছিলেন না দিলীপ! এর পর পাশের বিজেপি কর্মীকে জিজ্ঞেস করেন, “কে প্রার্থী হয়েছে?”। তিনি জবাবে বলেন, “অভিজিৎ দাস।” এই শুনেই দিলীপের বক্তব্য, এক মাস আগেই দিতে পারত!

এক মাস আগেই দিতে পারত! ডায়মন্ডে বিজেপি প্রার্থীর নাম শুনে ক্ষুব্ধ দিলীপ?
এক মাস আগেই দিতে পারত! ডায়মন্ডে বিজেপি প্রার্থীর নাম শুনে ক্ষুব্ধ দিলীপ?

যদিও সঙ্গে সঙ্গে দিলীপ বুঝে যান, তাঁর এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতে পারে। তাই সঙ্গে যোগ করেন, “অভিজিৎ ডায়মন্ড হারবারের ভূমিপুত্র। এর আগেও দু’বার ভোটে লড়েছে। আগের ভোটে সাংগঠনিক পদে ছিল তাই ভোটে দাঁড়ায়নি। এবার ফাইট দেবে।”

এক মাস আগেই দিতে পারত! ডায়মন্ডে বিজেপি প্রার্থীর নাম শুনে ক্ষুব্ধ দিলীপ?

আসন্ন লোকসভা নির্বাচনে ৪১ জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। বাকি ছিল শুধু ডায়মন্ড হারবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে কাকে টিকিট দেবে গেরুয়া শিবির তা নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা চলছিল। অবশেষে সোমবার বিজেপি ঘোষণা করল, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে ববি।

এক মাস আগেই দিতে পারত! ডায়মন্ডে বিজেপি প্রার্থীর নাম শুনে ক্ষুব্ধ দিলীপ?

এক মাস আগেই দিতে পারত! ডায়মন্ডে বিজেপি প্রার্থীর নাম শুনে ক্ষুব্ধ দিলীপ?

২০০৯ সালে যখন ডায়মন্ড হারবার থেকে প্রথমবার লোকসভায় লড়েন অভিজিৎ, সেবার তৃণমূলের প্রার্থী ছিলেন প্রয়াত সোমেন মিত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। অভিজিতের প্রাপ্ত ভোট ছিল মাত্র ৩৭ হাজার। বিজেপি ছিল তৃতীয় স্থানে। ২০১৪ সালে অভিষেকের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রায় ২ লক্ষ ভোট পান ববি। বিজেপি যদিও থেকে যায় তৃতীয় স্থানেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত