সোমবার থেকে চালু হয়ে গেল বালুরঘাট-দিল্লি ট্রেন। যাত্রীদের স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিদায়ী সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন স্টেশনে এসে তিনি বলেন, “দীর্ঘদিন দক্ষিণ দিনাজপুরবাসীর এই দাবি ছিল। আজ তা পূরণ হল। এতে জেলাবাসীরা প্রত্যেকে খুবই উপকৃত হবেন।”
আরও পড়ুন: এর আগে বার দুয়েক হেরেছেন, সেই ববিকে অভিষেকের বিরুদ্ধে এনে ডায়মন্ডে ওয়াকওভার দিল বিজেপি?


বিগত ৫ বছরে দক্ষিণ দিনাজপুরবাসীর জন্য একাধিক রেল প্রকল্প এনে দিয়েছেন সুকান্ত মজুমদার। বারবার দিল্লিতে গিয়ে দেখা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ-এর সঙ্গে। যেহেতু সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে আদর্শ আচরণবিধি। তাই সোমবার কোনও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

বালুরঘাট স্টেশনে সুকান্ত মজুমদার পৌঁছতেই তাঁর নামে জয়ধ্বনি শুরু হয়। ট্রেন চালুর আগে পুষ্পবৃষ্টি করেন সুকান্ত মজুমদার। এই ট্রেন চালু হওয়ায় যাহাপরনাই খুশি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা। এই ট্রেন চলবে বালুরঘাট থেকে পাঞ্জাবের ভাতিন্ডা পর্যন্ত।



দক্ষিণ দিনাজপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ, সুকান্তর উদ্যোগে চালু বালুরঘাট-দিল্লি ট্রেন

সুকান্ত মজুমদার বলেন, “দিল্লি যাওয়া ছাড়া কোনও উপায় নেই। চিকিৎসা, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পড়াশোনা রাজধানীতে যেতেই হয়। আর আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। তার আগে এই ট্রেন চালু হওয়ায় আরও আনন্দ হচ্ছে। এই ট্রেনের ফলে প্রত্যেকে উপকৃত হবেন।”







