ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়ে বিপাকে BJP! অভিষেকের বিরুদ্ধে অভিজিতকে ‘না পসন্দ’ দলেরই একাংশের

Diamond Harbour: ২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস। ২০০৯ সালেও তিনি এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। দুবারই পরাজিত হয়েছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ দাস ওরফে ববিকে প্রার্থী করেছে বিজেপি। ডায়মন্ড হারবার (Diamond Harbour) আসন্ন নির্বাচনের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র, সেকথা বলার অপেক্ষা রাখে না। সবশেষে এই কেন্দ্রে প্রার্থী দিয়েছে গেরুয়া শিবির। এবার সেই প্রার্থীকে ঘিরেই দলের অন্দরে একাংশের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে। এমনকি প্রার্থী বদল করার দাবিতে জেলা নেতৃত্বের কাছে চিঠিও দেওয়া হয়েছে বলে খবর।

ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়ে বিপাকে BJP! অভিষেকের বিরুদ্ধে অভিজিতকে 'না পসন্দ' দলেরই একাংশের

আরও পড়ুন: মিঠুন ‘গদ্দার’! কেন বিজেপিতে গেছেন অভিনেতা, বিস্ফোরক মমতা

গত বুধবার বিধাননগরে বিজেপির রাজ্য সদর দফতরে যান ডায়মন্ড হারবারের একদল বিজেপির নেতা কর্মীরা। প্রার্থী বদল করার আবেদন জানিয়ে চিঠি দেন তাঁরা। বিজেপির দফতরের বাইরে বিক্ষোভ দেখান। চিঠির মাধ্যমে জানানো হয়েছিল, ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে সকলের অপছন্দ। ওঁর সমর্থনে সাধারণ কর্মী থেকে কার্যকর্তা কাউ কাজ করবেন না। উনি আগেও হেরেছেন। বিজেপির কর্মীদের আবেগ নিয়ে ছেলেখেলা করা উচিৎ নয়।’

ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়ে বিপাকে BJP! অভিষেকের বিরুদ্ধে অভিজিতকে 'না পসন্দ' দলেরই একাংশের

প্রসঙ্গত, ২০১৪ সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। ওই বছর তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস। ২০০৯ সালেও তিনি এই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। দুবারই পরাজিত হয়েছেন। বিজেপি কর্মীদের দাবি, এবারে ভালো কোনও প্রার্থী আশা করেছিলেন তাঁরা। তাই দ্রুত বিজেপি প্রার্থী বদলের দাবি করা হয়েছে।

ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়ে বিপাকে BJP! অভিষেকের বিরুদ্ধে অভিজিতকে ‘না পসন্দ’ দলেরই একাংশের

ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়ে বিপাকে BJP! অভিষেকের বিরুদ্ধে অভিজিতকে 'না পসন্দ' দলেরই একাংশের
ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়ে বিপাকে BJP! অভিষেকের বিরুদ্ধে অভিজিতকে ‘না পসন্দ’ দলেরই একাংশের

গত মার্চ মাসে ব্রিগেডের মঞ্চ থেকেই ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল প্রার্থী হিসেবে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। এদিকে বিজেপি দফায় দফায় বাংলার ৪১ আসনে প্রার্থী দিলেও বাকি থাকে ডায়মন্ড হারবার আসনটি। অবশেষে বহু প্রতীক্ষার পর অভিজিৎ দাস ওরফে ববিকে টিকিট দেয় বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের ভোটে চার লক্ষের বেশি ভোটে জিতবেন বলে দাবি করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন