ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, ED-CBI’কে টিকিট দেওয়ার পরামর্শ অভিষেকের

TMC: শনিবার সাংবাদিক বৈঠক করে বিজেপিকে 'ওয়াশিং মেশিন' বলে কটাক্ষ করেন কুণাল ঘোষ। এমনকি তিনি সাংবাদিক বৈঠকে একটি ওয়াশিং মেশিন নিয়ে আসেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলার আরও দুই আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। শনিবার মোট ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়, সেই তালিকায় বাংলার দুই লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম ও বীরভূমের নাম ছিল। বাংলায় তৃতীয় দফার তালিকাতেও ডায়মন্ড হারবারের নাম না থাকায় ফের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। একাধিক নাম উঠে আসলেও এখনও কিছুই নিশ্চিত নয়। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় এজেন্সির প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)

ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, ED-CBI'কে টিকিট দেওয়ার পরামর্শ অভিষেকের

আরও পড়ুন: রাজ্যের আরও দুই আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, বাকী রইল আরও দুই

এক সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ‘ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি।’ চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ‘মেঘনাদের মত মেঘের আড়াল থেকে না লড়ে ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে প্রার্থী হয়ে দাঁড়াক। আইটি, এনআইএ ডিরেক্টরকেও প্রার্থী করুক বিজেপি।’ তবে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থীর দাবি, আসন্ন নির্বাচনে তিনি চার লক্ষের বেশি ভোটে জিতবেন। প্রসঙ্গত, সম্প্রতি অভিষেকের বিরুদ্ধে অভিনেতা রুদ্রনীল ঘোষকে প্রার্থী করা হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে বিজেপি সূত্রে। তবে এনিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, ED-CBI'কে টিকিট দেওয়ার পরামর্শ অভিষেকের
ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, ED-CBI’কে টিকিট দেওয়ার পরামর্শ অভিষেকের

শনিবার সাংবাদিক বৈঠক করে বিজেপিকে ‘ওয়াশিং মেশিন’ বলে কটাক্ষ করেন কুণাল ঘোষ। এমনকি তিনি সাংবাদিক বৈঠকে একটি ওয়াশিং মেশিন নিয়ে আসেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, ‘শুভেন্দুর ভিডিও কে দেখিয়েছিল? চোর কে বলেছিল? গ্রেফতারের মুখে শুভেন্দু কিন্তু বিজেপি ওয়াশিং মেশিনে যোগ দিয়ে দিল।’ সিবিআই, ইডি, এনআইএ-র মত কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহার করা হচ্ছে। বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য, বিরোধীদের চাপ দেওয়ার জন্য কেন্দ্রীয় এজেন্সির ব্যবহার করার তীব্র বিরোধিতা করেন কুণাল ঘোষ।

ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, ED-CBI’কে টিকিট দেওয়ার পরামর্শ অভিষেকের

ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, ED-CBI'কে টিকিট দেওয়ার পরামর্শ অভিষেকের

উল্লেখ্য, শনিবার বীরভূম ও ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে মোট দুজন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ঝাড়গ্রাম কেন্দ্র থেকে টিকিট দেওয়া হয়েছে প্রণোৎ টুডুকে। অন্যদিকে জল্পনা সত্যি করেই বীরভূমের তিনবারের সাংসদ তথা তারকা প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে ভোটে লড়বেন প্রাক্তন আইপিএস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত