আরও এক দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মোট ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করা হল শনিবার। তালিকায় রয়েছে বাংলার দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীর নামও। বীরভূম ও ঝাড়গ্রাম কেন্দ্রে প্রার্থী ঘোষণা করল বিজেপি। রাজ্যের ৪২টি আসনের মধ্যে চারটি আসনে প্রার্থী ঘোষণা করা বাকী ছিল। এর মধ্যে ঝাড়গ্রাম এবং বীরভূম কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হল।



আরও পড়ুন : পাহাড়ে বিজেপি বনাম বিজেপি! রাজু বিস্তার বিরুদ্ধে মনোনয়ন জমা ‘ভূমিপুত্র’ বিষ্ণুর
বাকী রইল ডায়মন্ডহারবার ও আসানসোল কেন্দ্র দুটি। ঝাড়গ্রাম আসনে প্রার্থী করা হয়েছে চিকিৎসক প্রণত টুডুকে। পাশাপাশি, বীরভূমে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রার্থী করা হল সদ্য প্রাক্তন পুলিশকর্তা দেবাশিস ধরকে। বেশ কয়েক দিন ধরেই এমন জল্পনা চলছিল। কিছু দিন আগেই কর্মজীবন থেকে অবসর নেন সদ্য প্রাক্তন আইপিএস আধিকারিক দেবাশিস। শীতল্কুচিতে গুলিবর্ষণের ঘটনার সময় এসপি ছিলেন তিনি।

রাজ্যের আরও দুই আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, বাকী রইল আরও দুই
শনিবার পশ্চিমবঙ্গের দু’টি আসন ছাড়াও দেশের আরও ৯টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। অমৃতসর কেন্দ্রে আমেরিকায় ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু। জলন্ধরে প্রার্থী করা হয়েছে সদ্য আপ থেকে বিজেপিতে যোগ দেওয়া এই কেন্দ্রেরই বিদায়ী সাংসদ সুশীল কুমার রিঙ্কুকে। পাটিয়ালায় প্রার্থী করা হয়েছে পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের স্ত্রী প্রণীত কৌরকে। লুধিয়ানায় তিন বারের প্রাক্তন কংগ্রেস সাংসদ রাভনীত সিংহ বিট্টূ।









