আর এই নিয়ে আমার কাছে কোনও নোটিস আসেনি। অনেকেই ছিলেন সেই সময়। আর এই ঘটনা আজকের নয়। অনেকদিন আগের। ওই ইভেন্টে আরও অনেক অভিনেতা ও অভিনেত্রী পারফর্ম করেছিলেন।
এই ঘটনা নিয়ে দেব জানান যে যতক্ষণ না দোষ প্রমাণিত হয় ততক্ষণ আমি রামের পাশে। এই ঘটনা সত্য হলে শাস্তি পেতে হবে রামকে। অবশেষে যে এজেন্টের মাধ্যমে টাকা দিয়েছিলেন সেই ব্যক্তি বুধবার সন্ধ্যায় গঙ্গেশবাবুর বাড়িতে গিয়ে ওই টাকা ফেরত দিয়ে আসেন বলে জানা গিয়েছে।
অভিযোগ, এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৮ লক্ষ ৮০ হাজার টাকা নিয়েছিলেন রমাপদ মান্না। চাকরি হয় না। টাকাও ফেরত দেন না তিনি। এরপর ঘাটাল থানায় অভিযোগ জানাতে গেলে তা নেওয়া হয়না।
ভোটের মাত্র কয়েকদিন আগে চাঞ্চল্যকর আশঙ্কা প্রকাশ করলেন ঘাটালের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী দেব। তাঁর মতে, বিজেপি নিজেদের কর্মীকে খুন করে তৃণমূলের নামে...
তাঁর মতে, বিজেপি নিজেদের কর্মীকে খুন করে তৃণমূলের নামে দোষ দিতে পারে। আর সেই খুন হবে আগামী ১০ থেকে ২০ তারিখের মধ্যে। ঘাটাল জিততে মরিয়া হয়ে যে কোনও রকমের ঝুঁকি নিতে পারে বিজেপি বলে দাবি দেবের।
তার ভাষণে মাঝে মাঝে দলের অন্দরে বিতর্ক তৈরি হলেও সেগুলো খুব একটা মাথা ছাড়া দিয়ে উঠছে না। কারণ দেব যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানেই জমায়েত হচ্ছেন বহু সংখ্যক মানুষ। আর এতেই প্রচারে যথেষ্ট লাভ হচ্ছে তৃণমূলের।
প্রতি বছরই গরমকালে সারা রাজ্যে রক্তের সঙ্কট তৈরি হয়। এ বার গরমে রেকর্ড গড়েছে দক্ষিণবঙ্গ। সেই প্রেক্ষাপটে মনোনয়নের দিন ধর্মস্থানে না গিয়ে রক্তদান করে জেলাশাসকের দফতরের দিকে রওনা হন তিনি।