লোকসভা নির্বাচনের প্রচারে আজ মালদায় গিয়েছিলেন দেব। আর সেখানেই বড়সড় দুর্ঘটনার থেকে বেঁচে ফিরলেন বাংলার সুপারস্টার। খবরে প্রকাশ চপারে আগুন লেগে বিপদের মুখোমুখি হয়েছিলেন দেব। সূত্রের খবর মালদা হেলিপ্যাড থেকে ওড়ার পরেই আগুন লেগে যায় চপারে।
আরও পড়ুন:আচমকাই হাসপাতালে ভর্তি ভারতী সিং! কেন?

অবস্থান বুঝে তড়িঘড়ি মালদার হেলিপ্যাড প্রতারণ করতে হয় দেবের হেলিকপ্টার। অল্পের জন্য রক্ষা পায় তৃণমূলের তারকা প্রার্থী। তবে দুর্ঘটনার কবল থেকে বেরিয়েই তিনি অন্য সবাই যোগ দিয়েছেন বলে খবর।

তার হেলিকপ্টারে আগুন লাগায় উদ্বিগ্ন সকলে। দলের একনিষ্ঠ কর্মী হিসেবে বাংলা চসে বেড়াচ্ছেন প্রচারের জন্য।
ভোট প্রচারে গিয়ে দেবের চপারে আগুন! অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূলের নায়ক প্রার্থী

তার ভাষণে মাঝে মাঝে দলের অন্দরে বিতর্ক তৈরি হলেও সেগুলো খুব একটা মাথা ছাড়া দিয়ে উঠছে না। কারণ দেব যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানেই জমায়েত হচ্ছেন বহু সংখ্যক মানুষ। আর এতেই প্রচারে যথেষ্ট লাভ হচ্ছে তৃণমূলের।



