লোকসভা নির্বাচনের আগে বিজেপি সমর্থক মিঠুন চক্রবর্তীর প্রশংসা থেকে শুরু করে 'খেলা হবে', 'গদ্দার'-এর মতো স্লোগানকে কেন্দ্র করে এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন দেব ও কুণাল। এবার ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস পরিষেবার দু'বার উদ্বোধনকে কেন্দ্র করে বিতর্ক।
দেবের পাশাপাশি রুক্মিণী মৈত্র উপস্থিত থাকবেন এই প্রতিবাদ মিছিলে। সব মিলিয়ে তৃণমূলের সাংসদ দেব একজন অভিনেতা হিসেবে এই নির্মম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সবাইকে ভুল প্রমাণিত করে অবশেষে রাস্তায় নামছেন।
এই মুহূর্তে বাকিদের মতো তাঁর এবং তাঁর দলেরও একমাত্র লক্ষ্য, মৃতা এবং তাঁর পরিবার যেন ন্যায্য বিচার পান। অভিযুক্ত যেন কড়া শাস্তি পায়। তিনি এবং টিম ‘খাদান’ মৃতার পরিবারের পাশে রয়েছেন
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার দুঃখপ্রকাশ করলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। এই মুহূর্তে বাজেট অধিবেশনে যোগ দিতে দিল্লিতে রয়েছেন অভিনেতা। আর সংসদ ভবনের বাইরেই তিনি মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। কী বললেন তিনি?
দেবের বিরুদ্ধে ভোটে কারচুপির অভিযোগ তোলেন বিজেপির হিরন। যা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলাও দায়ের হয়। বৃহস্পতিবার বিচারপতি বিভাস পট্টনায়ক সাফ জানিয়ে দিলেন, এই মামলায় সরাসরি যুক্ত করতে হবে দেবকে। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন, আগামী দিনে কি বিপদ হতে পারে দেবের?
এরপর আজ নবান্নে মিটিং করে বেড়িয়ে যান দেব,প্রসেনজিৎ ও গৌতম ঘোষ। এর পর সোশ্যাল মিডিয়াতে দেব লেখেন সন্ধ্যের মধ্যেই সমস্যার সমাধান হবে। এই সমাস্যার সমাধান করার জন্য আবার মুখ্যমন্ত্রীকেই এগিয়ে আসতে হল।