আর জি করের মহিলার চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় গোটা দেশ তোলপাড়। এই অবস্থায় এই মুহূর্তে এই ঘটনার তদন্ত করছে সিবিআই। তদন্তভার নেবার পরে সাত দিন কেটে গিয়েছে তবুও অভিযুক্ত সঞ্জয় রায় সারা অন্য কাউকে এখনো গ্রেফতার করতে পারিনি সিবিআই। তবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় চল্লিশ জনের বেশি মানুষকে।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে কলকাতা শহর বাংলা তথা গোটা দেশ। সমাজের বিভিন্ন স্তরের মানুষ ইচ্ছায় নেমে এসেছেন রাস্তায়। জানিয়েছেন প্রতিবাদ। সেই সঙ্গে আমাদের বাংলা সিনেমা তথা সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীরা এই প্রতিবাদে সামিল হয়েছেন। কিন্তু এই ঘটনার মাঝে বাংলার সুপারস্টার দেব দেশের বাইরে ছিলেন।
তিনি বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন। আর এই ঘটনা নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় না থাকায় সমালোচিত হয়েছিলেন। তবুও বিদেশ থেকে তিনি তার নতুন ছবি খাদানের টিচার মুক্তি বন্ধ করে দিয়েছিলেন এই ঘটনায়। গত বুধবার তিনি দেশে ফিরেছেন। তারপরেই হাসপাতালে ছুটে ছিলেন বাবার অসুস্থতায় পাশে থাকতে।
আর এবার আর জি করের ঘটনা নিয়ে পথে নামছেন ঘাটালের সংসদ তথা বাংলা ছবির নায়ক দীপক অধিকারী তথা দেব। খবরে প্রকাশ শনিবার সন্ধ্যেবেলায় আর্টিস্ট ফোরামের জমায়েতে অংশ নেবেন দেব। এ কথা জানিয়েছেন আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তি লাল মুখোপাধ্যায়।
তিনি বলেছেন দেবের পাশাপাশি রুক্মিণী মৈত্র উপস্থিত থাকবেন এই প্রতিবাদ মিছিলে। সব মিলিয়ে তৃণমূলের সাংসদ দেব একজন অভিনেতা হিসেবে এই নির্মম বর্বরোচিত ঘটনার প্রতিবাদে সবাইকে ভুল প্রমাণিত করে অবশেষে রাস্তায় নামছেন।



