এবার দেবের ছবির নায়িকা ওপার বাংলার ফারিণ, ফের বাবার ভূমিকায় মিঠুন

Dev-Fareen-Mithun: এই ছবির জন্য অবশ্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

টলিউডের বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে ফের নাম লেখালেন ঢাকার ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আর তার নায়ক হচ্ছেন নায়ক দীপক অধিকারী বা দেব। এ সিনেমা দিয়ে ফের জুটি বাঁধছেন ‘প্রজাপতি’ সিনেমায় জনপ্রিয়তা পাওয়া দেব এবং মিঠুন চক্রবর্তী। এখানেও বাবা-ছেলের ভূমিকায় আসছেন দুজন। বাংলাদেশের নাটকের জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিন। ‘কারাগার’ এবং ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় বিশেষ প্রশংসিত হয়েছিল।

এপার বাংলায় অতনু ঘোষের ছবি ‘আরও এক পৃথিবী’তেও অভিনয় করেছিলেন তাসনিয়া। সেই ছবি নিয়ে আলোচনাও কম হয়নি। সেই সিনেমা জন্য তাসনিয়া ফারিণ সেরা নবাগত অভিনেত্রী হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন অভিনেত্রী। এবার ফের টলিউডে ফারিন। ছবিটির পরিচালক অভিজিৎ সেন। এর আগেও দেবের সঙ্গে তিনটি হিট সিনেমা করেছেন তিনি। অভিজিৎ পরিচালিত টনিক, প্রজাপতি, প্রধান ছবিতে হ্যাটট্রিকের পর, এবার ‘প্রতীক্ষা’-য় দেখা মিলবে দেবের।

এই ছবির জন্য অবশ্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। ছবির নাম শুনেই কার্যত বোঝা যাচ্ছে ছবির প্রেক্ষাপট। জানা গিয়েছে এই সিনেমাটি একটু পারিবারিক ছবি। আর এবার বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে মিঠুন ও দেবকে। এর আগে অভিজিৎ সেনের ‘প্রজাপতি’ সিনেমায়ও একই ভূমিকায় দেখা গিয়েছিল দুই অভিনেতাকে।

তবে ভূমিকা এক থাকলেও প্রতীক্ষায় বদলেছে প্রেক্ষাপট। প্রতীক্ষা সিনেমার প্রযোজক অতনু রায়চৌধুরী বলেন, ‘প্রজাপতি ও প্রতীক্ষা—দুই সিনেমার প্রেক্ষাপট একেবারে ভিন্ন। মিলের জায়গা একটাই, এতেও তাঁরা বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করছেন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর