আর জি কর নিয়ে মুখ খুললেন দেব, মেয়েদের আন্দোলনকে সম্মান জানিয়ে পিছিয়ে দিলেন ছবির টিজার মুক্তির দিন

DEV: বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিম ‘খাদান’ ঝলক মুক্তি স্থগিত রেখেছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দেব, বাংলা সিনেমা জগতের এই মুহূর্তে সবচেয়ে বড় স্টার বলা যায়। শুধু তাই নয় তিনি আবার তৃণমূল কংগ্রেসের সাংসদ। তার নিজের শহর কলকাতাতে ঘটে গেছে এক নারকীয় ঘটনা। ধর্ষণ করে খুন করা হয়েছে আর জি কর মেডিকেল হাসপাতালের একজন চিকিৎসককে। কিন্তু তিনি দেশের বাইরে। বান্ধবীকে নিয়ে ছুটি কাটাতে গেছেন। এই ঘটনার পর বিভিন্ন মহল থেকে বিশিষ্ট মানুষরা রাস্তায় নেমেছেন, কেউ প্রতিবাদ করেছেন সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু ঘটনার চারদিন পরেও তিনি নিরব থেকেছেন। আর তাই অনেকেই মনে করেছেন যে নায়ক তথা তৃণমূল সাংসদ এই ব্যাপারে নিজেকে সরিয়ে নিয়েছেন। এবং তিনি মনে করেছেন এইরকম স্পর্শকাতর ব্যাপারে নীরব থাকাটাই শ্রেয়। এইরকম প্রশ্ন যখন রাজ্যের বিভিন্ন মহলে ঘোরাঘুরি করছে তখনই এই ঘটনা নিয়ে মুখ খুললেন দেব। এবং সেটা দেশের বাইরে থেকেই। সোশ্যাল মিডিয়ায় দেব এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

এবং একইসঙ্গে পিছিয়ে দিয়েছেন তার নতুন ছবি, ‘খাদান’ এর ঝলক মুক্তির সম্ভাব্য তারিখ। ১৪ই আগস্ট তার আগামী ছবির টিজার মুক্তির দিন ঘোষণা হয়েছিল। কিন্তু ওই দিনই আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে কলকাতার রাজপথে নামবেন মেয়েরা। তাই মহিলাদের সেই আন্দোলনকে সম্মান দিতেই দেবের এই সিদ্ধান্ত। দেব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনা করে টিম ‘খাদান’ ঝলক মুক্তি স্থগিত রেখেছে। আরজি কর-কাণ্ডে মৃত তরুণী চিকিৎসকের প্রতি দলের প্রত্যেকের গভীর সমবেদনা রয়েছে। এই ধরনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদও জানাচ্ছি আমরা।”

তাঁর আরও বক্তব্য, এই মুহূর্তে বাকিদের মতো তাঁর এবং তাঁর দলেরও একমাত্র লক্ষ্য, মৃতা এবং তাঁর পরিবার যেন ন্যায্য বিচার পান। অভিযুক্ত যেন কড়া শাস্তি পায়। তিনি এবং টিম ‘খাদান’ মৃতার পরিবারের পাশে রয়েছেন, এ কথাও জানাতে ভোলেননি দেব। সমাজমাধ্যমে বার্তা ভাগ করে নেওয়ার পরেই সাংসদ-অভিনেতাকে অভিনন্দন জানিয়েছেন অনুরাগীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর