দেখতে দেখতে দু দিন হয়ে গেল। কিন্তু কাজ শুরু হচ্ছে না টলিপাড়ায়। শুটিং বন্ধ। যার সমাধান সূত্র খুঁজতে মরিয়া কমবেশি সকলেই। একদিকে ফেডারেশন, অন্যদিকে ডিরেক্টরস গিল্ড। একদিকে টেকনিশিয়ানস অন্যদিকে আর্টিস্ট ফোরাম, শুটিং বন্ধ ঘিরে বিভিন্ন বিভাগের মতামত ইতিমধ্যেই সামনে এসেছে। সোমবার রাতে হওয়া শেষ মিটিং অনুযায়ী শুটিং শুরু হওয়ার কোনও সমাধান সূত্রে পৌঁছানো যায়নি।

কারণ, পরিচালকদের মত, প্রথম শুটিং-এ না আসার সিদ্ধান্ত নিয়েছিলেন টেকনিশিয়ানরা। এই অবস্থায় এবার নবান্নের দ্বারস্থ হলেন টলিউডের দুই নায়ক প্রসেনজিৎ ও দেব। মুখ্যমন্ত্রী পুরো পরিস্থিতি সম্পর্কে খুঁটিয়ে জেনে নিচ্ছেন তাঁদের কাছ থেকে। এই বৈঠকে রয়েছে অরূপ বিশ্বাসও। উল্লেখ্য, পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়মবিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে।

সেই থেকেই শুরু বিতর্ক। গত শুক্রবার খবর মেলে তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডিরেক্টরস গিল্ড। কিন্তু শেষরক্ষা হয়নি। ডিরেক্টরস গিল্ড অব্যাহতি দিলেও রাহুলকে ছাড়পত্র দেয়নি ফেডারেশন। এরপর ফেডারেশনের সিদ্ধান্তে নড়েচড়ে বসে টলিউডের পরিচালকদের একাংশ। সোমবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এই ইস্যুতে বৈঠক করেছিলেন পরিচালকদের একাংশ।
টলিপাড়ার সমস্যার সমাধান! মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর জানালেন দেব

কীভাবে খুব দ্রুত সকলকে নিয়ে কাজে ফেরা যায়, সেই নিয়েই আলোচনা হয়। সোমবার নিজের বাড়ির বৈঠকের পর প্রসেনজিৎ বলেছিলেন, ”গোটা ইন্ড্রাস্ট্রি একটি পরিবার। এটাকে আমি মান-সম্মানের লড়াই বলব। সাধারণ পরিবারে যেমন অভাব-অভিযোগ থাকে, এখানেও আছে। কিন্তু এইভাবে একটা পরিবার ভেঙে যাক, কেউই আমরা চাই না।” এরপর আজ নবান্নে মিটিং করে বেড়িয়ে যান দেব, প্রসেনজিৎ ও গৌতম ঘোষ। এর পর সোশ্যাল মিডিয়াতে দেব লেখেন সন্ধ্যের মধ্যেই সমস্যার সমাধান হবে। অর্থাৎ টলিপাড়ার সমস্যার সমাধান! এই সমাস্যার সমাধান করার জন্য আবার মুখ্যমন্ত্রীকেই এগিয়ে আসতে হল।
Thanku didi @MamataOfficial
Hopefully everything will be resolved by evening
N will resume shooting from tomorrowThanks to all the Technicians ,producers, directors n all the stakeholders pic.twitter.com/Su6HqPBbzG
— Dev (@idevadhikari) July 30, 2024



