দাম বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে গেল পেট্রোল ও ডিজেল। বৃহস্পতিবার শহরজুড়ে পেট্রোলের দাম বেড়েছে ২১ থেকে ২৪ পয়সা। ডিজেলে লিটার পিছু বৃদ্ধি ২৬ থেকে ২৯ পয়সা। এর ফলে কলকাতায় পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যথাক্রমে হয়েছে ৮৫.৬৮ টাকা এবং ৭৭.৯৭টাকা। মহানগরে দুই জ্বালানির দাম এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ।
নয়া সমাধান সূত্রের আশায় আজ ফের কৃষক – সরকার বৈঠক। কৃষি আইন প্রত্যাহার ও নূন্যতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি নিশ্চিত করতে আজ, সোমবার কেন্দ্রের সঙ্গে সপ্তম দফা বৈঠকে বসতে চলেছে কৃষক সংগঠনগুলির প্রধানরা। আজকের বৈঠকেও কোনও রফাসূত্র না মিললে ৬ জানুয়ারি থেকে ট্রাক্টর মিছিল শুরু করার হুশিয়ারি দিয়েছে আন্দোলনকারী কৃষকরা।
কঠিন লড়াইকে স্যালুট জানিয়েই কৃষি আইনের পক্ষে আলোচনা। কৃষকদের খোলা চিঠি দিলেন ৮৬৬ শিক্ষাবিদ। গত একমাসেরও বেশি সময়ধরে কৃষি আইন ৩ এর প্রতিবাদে দিল্লির রাজপথে প্রতিবাদে বসেছেন দেশের কৃষকরা। তাঁদের সমর্থনে একে একে পা মিলিয়েছেন বহু মানুষ। প্রতিবাদের সুর চড়তেই কেন্দ্র আলচনায় বশ কৃষকদের সাথে।