কৃষি আইনের প্রতিবাদ জানাতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী সহ বহু কংগ্রেস নেতা গ্রেফতার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যত দিন এগোচ্ছে রাজধানীতে কৃষক আন্দোলনের আঁচ ততই বাড়ছে। আজকে সেই আন্দোলন ২৯ দিনে পা দিল। কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। এদিকে বৃহস্পতিবার কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদ জানাতে গিয়ে কংগ্রেস বাধা পায়ে পুলিশের। প্রিয়াঙ্কা গান্ধী-সহ আরও কয়েকজন কংগ্রেস নেতাকে হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন: দিনহাটায় তৃণমূল নেতার বাসে বোমাবাজি, নেপথ্যে বিজেপি!

এদিন বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে দুই কোটি স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির কাছে একটি স্মারকপত্র জমা দিতে রওনা দিয়েছিলেন কংগ্রেস নেতারা। সূত্রে খবর, এদিন মোদি সরকারের তীব্র আলোচনা করে প্রিয়াঙ্কা বলেন, “সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেই সন্ত্রাসবাদী তকমা দেওয়া হচ্ছে। আজ কৃষকদের প্রতি সমর্থন জানতে এই অভিযান শুরু করেছি আমরা। আমরা একটি গণতান্ত্রিক দেশে বাস করি। সাংসদরা জনতার দ্বারা নির্বাচিত। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার তাঁদের অধিকার রয়েছে। তা হলে তাঁদের সেখানে যেতে দিতে অসুবিধা কোথায়?”

এদিন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, “কখনও মোদি সরকার বলে আমরা এতই দুর্বল যে বিরোধী হিসেবে আমাদের গ্রহণযোগ্যতাই নেই। আবার তারাই কখনও বলে যে আমরা এত শক্তিশালী যে লক্ষ লক্ষ কৃষককে দিল্লি সীমান্তে সংঘবদ্ধ ভাবে একমাস ধরে জড়ো করে রেখেছি। তারাই সিদ্ধান্ত নিক আমরা আসলে কী।”

কৃষি আইনের প্রতিবাদ জানাতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী সহ বহু কংগ্রেস নেতা গ্রেফতার, প্রসঙ্গত, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে প্রায় ২ কোটি সই সংগ্রহ করেছে কংগ্রেস। বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে এই মর্মে স্মারকপত্র জমা দিতে রওনা দিয়েছে কংগ্রেসের একটি প্রতিনিধিদল। এই দলের নেতৃত্বে রয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের বিরোধিতা প্রথম করেন রাহুল গান্ধীই। তিনিই পাঞ্জাবে গিয়ে ট্র্যাক্টরে চেপে আন্দোলনের সূচনা করেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত