দিনহাটায় তৃণমূল নেতার বাসে বোমাবাজি, নেপথ্যে বিজেপি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার দিনহাটায় এক তৃণমূল নেতার বাসে বোমাবাজির অভিযোগ উঠল। তিনি হলেন জয়দীপ ঘোষ। জানা গিয়েছে, এদিন রাস্তার পাশে রাখা বাসে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এদিকে বোমার আঘাতে বাসের কাঁচ ভেঙেছে। বাসের ভিতর থেকে একটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। জয়দেব ঘোষের অভিযোগ তৃণমূলের একাংশ ও বিজেপি এই ঘটনায় যুক্ত থাকতে পারে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।

আরও পড়ুন: ‘বিশ্বভারতী আত্মনির্ভর ভারতের পথিকৃৎ,’ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধনে বললেন প্রধানমন্ত্রী।

তৃণমূল নেতা জয়দীপ ঘোষের অভিযোগ, ‘এই ঘটনার সঙ্গে তৃণমূলের একাংশ বা বিজেপির লোকেরা যুক্ত রয়েছে।’ তাঁর অভিযোগের তির উদয়ন গুহ সহ বিরোধী ও বিজেপির দিকে।

দিনহাটায় তৃণমূল নেতার বাসে বোমাবাজি, নেপথ্যে বিজেপি, প্রসঙ্গত, তিনি দলের ছাত্র সংগঠনের নেতা অলোক নিতাই দাসের খুনে মূল অভিযুক্ত। যদিও বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন জয়দীপ। অন্যদিকে, জয়দীপ ঘোষের বাড়ি ও বাসে আক্রমণের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনার বিষয়ে স্থানীয় বিজেপি নেতারা জানিয়েছেন, ‘এটা তৃণমূল-এর গোষ্ঠীকোন্দলের জেরেই এই বোমাবাজির ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত