জীবন যুদ্ধের লড়াইয়ে পরাজিত হয়েছেন ভারতীয় এবং বাংলার ফুটবল জগতের কিংবদন্তী ফুটবলার সুভাষ ভৌমিক। তাঁর মৃত্যু ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি। শোকবার্তা জ্ঞাপন করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার ভোররাতে অর্থাৎ সাড়ে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়দানের অতিপরিচিত ভোম্বলদা। বিগত কয়েকদিন ধরেই বুকের সমস্যা প্রবল হয়ে উঠেছিল সুভাষ ভৌমিকের।
প্রয়াত নারায়ণ দেবনাথ! নন্টেফন্টে-হাঁদাভোদা-বাঁটুলকে আমাদের জন্যে রেখে গেলেন স্রষ্টা| প্রয়াত নারায়ণ দেবনাথ। বাংলা কমিকসের দুনিয়ায় ইন্দ্রপতন। প্রায় ২৫ দিনের লড়াই শেষ!বাংলা সাহিত্যের জনপ্রিয় সাহিত্যিক-কার্টুনিস্ট-শিল্পী নারায়ণ দেবনাথ প্রয়াত (Narayan Debnath Died)। মঙ্গলবার মিন্টো পার্কের একটি নার্সিংহোমে সকাল ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ভুল ব্রা পরলে ঝুঁকি বাড়তে পারে মৃত্যুর! তাই সঠিক মাপের ব্রা কিনতে কি করবেন জানুন। কায়রোপ্রেকটিক আর অস্টিওপ্যাথি গবেষণা অনুসারে ৮০ শতাংশ মহিলা ভুল সাইজের ব্রা পরেন। যার মধ্যে ৭০ শতাংশ খুব ছোট এবং ১০ শতাংশ খুব বড় ব্রা পরেন। ভুল মাপের ব্রা পরলে একজন মহিলার পিঠে ব্যথা, কাঁধে ব্যথা, ফুসকুড়ি-সহ নানা সমস্যা দেখা দিতে পারে। সঙ্গে ভুল ব্রা পরলে ঝুঁকি বাড়তে পারে মৃত্যুরও। তাই এসবের থেকে পরিত্রাণ পেতে দরকার সঠিক মাপের অন্তর্বাস।
দেশে ফের কমলো করোনা আক্রান্তের সংখ্যা, স্বস্তি দিয়ে কমল মৃত্যু হারও। ফের কমলো দেশে করোনা আক্রান্তের সংখ্যা। সঙ্গে মৃত্যুর সংখ্যা কমলো। একসময় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লাখ বেরিয়ে গিয়েছিল তা কমতে কমতে অবশেষে আক্রান্তের সংখ্যা ৬২ হাজারের এর ঘরে নামল।
শীতলকুচি কাণ্ডে এবার সিআইডির তলব রাজ্যের প্রাক্তন পুলিশ সুপারকে। ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কোচবিহারে শীতল্কুচিতে পাঁচ গ্রামবাসীর মৃত্যুর পরেই এই নিয়ে শুরু হয় চরম রাজনীতিক চাপানউতোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেসময় জানান তিনি এর শেষ দেখে ছাড়বেন। ক্ষমতায় ফিরলেই তদন্ত শুরু করবেন। তাই তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই তিনি সিআইডি কে এই ঘটনার তদন্তভার তুলে দেন।