দেশে ফের কমলো করোনা আক্রান্তের সংখ্যা, স্বস্তি দিয়ে কমল মৃত্যু হারও।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশে ফের কমলো করোনা আক্রান্তের সংখ্যা, স্বস্তি দিয়ে কমল মৃত্যু হারও। ফের কমলো দেশে করোনা আক্রান্তের সংখ্যা। সঙ্গে মৃত্যুর সংখ্যা কমলো। একসময় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লাখ বেরিয়ে গিয়েছিল তা কমতে কমতে অবশেষে আক্রান্তের সংখ্যা ৬২ হাজারের এর ঘরে নামল।

আরও পড়ুনঃ উত্তর থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? জানালো হাওয়া অফিস।

আজ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ২০৮ জন। ওই একই দিনে দেশে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন এক লক্ষ ৩৫৭০ জন। অপরদিকে মৃত্যুর সংখ্যা কমেছে কিছুটা গত ২৪ ঘন্টায় দেশে করনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২৩০০ জন। সবমিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২,৯৭,০০,৩১৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ২,৮৪,৯১,৬৭০ জন। মৃতের সংখ্যা বর্তমানে মোট ৩,৮১,৯০৩ জন। বর্তমানে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৮,২৬, ৭৪০।

দেশে ফের কমলো করোনা আক্রান্তের সংখ্যা, স্বস্তি দিয়ে কমল মৃত্যু হারও। এই মুহূর্তে দেশে টিকাকরণের ওপর জোর দেওয়া হয়েছে এখন পর্যন্ত দেশে মোট ভ্যাকসিন পেয়েছেন ২৬,৫৫,১৯,২৫১ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর