নজরবন্দি ব্যুরো: উত্তর থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? জানালো হাওয়া অফিস। গতকাল থেকেই রাজ্যের প্রায় সব জেলাতেই শুরু হয়েছে বৃষ্টিপাত টানা বৃষ্টির ফলে জল জমেছে শহর কলকাতা এবং জেলার বিভিন্ন জায়গায়। এই অতি বৃষ্টির মধ্যেই আবহাওয়া আজ এবং আগামী দিন কেমন থাকবে তা জানিয়ে দিলো হাওয়া অফিস।
আরও পড়ুনঃ শুধু অনলাইন ক্লাস নয়, রাজ্যের ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের জন্য অভিনব উদ্যোগ রাজ্য সরকারের
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ সারাদিন ধরেই। প্রসঙ্গত উল্লেখ্য একটা নিম্নচাপ অক্ষরেখা পশ্চিম পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আর এই নিম্নচাপের জেরে বঙ্গের প্রায় সব জেলাতেই ভারী মাঝারি এবং অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
উত্তর থেকে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টি, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? জানালো হাওয়া অফিস। আর এই বৃষ্টির ফলেই শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাতে জল স্তর বৃদ্ধি পেয়েছে নদীগুলির ফলে প্লাবিত হচ্ছে বেশ কিছু এলাকা। কিন্তু কবে স্বাভাবিক হবে এই পরিস্থিতি সে ব্যাপারে আবহাওয়া দপ্তর এর ভবিষ্যৎবাণী আগামী কাল পর্যন্ত এই দুর্যোগ থাকবে রাজ্যজুড়ে কালকের পর থেকে আস্তে আস্তে স্বাভাবিক হবে বৃষ্টি।



