শুধু অনলাইন ক্লাস নয়, রাজ্যের ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের জন্য অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুধু অনলাইন ক্লাস নয়, রাজ্যের ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের জন্য অভিনব উদ্যোগ রাজ্য সরকারের করোনার প্রকোপে ইতিমধ্যেই রাজ্যে বন্ধ হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। স্কুল-কলেজের পঠন-পাঠন এক বছরের বেশি সময় ধরে বন্ধ। আগামী দিনে কবে স্কুলে পঠন-পাঠন শুরু হবে সে নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। কিন্তু এই দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকায় অবসাদগ্রস্ত হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা।

আরও পড়ুনঃ ৬২ হাজার টেস্টে আক্রান্ত ৩ হাজার, মাধ্যমিক-HS পরীক্ষার পক্ষে ৭৯ শতাংশ মত!

কিছু কিছু ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত ঘটেছে। যদিও অনলাইনের মাধ্যমে ক্লাস হচ্ছে কিন্তু প্রত্যন্ত গ্রামে বা গরিব পরিবারে অনলাইনে ক্লাস করার জন্য স্মার্টফোন সবার নেই আর এই কারনেই ফের একবার অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার।ছাত্রীদের পড়াশোনা বজায় রাখতে ফের একবার দূরশিক্ষা পদ্ধতির আশ্রয় নিল রাজ্য সরকার। গতবছরও দূর শিক্ষার মাধ্যমে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য পঠন-পাঠন শুরু হয়েছিল। যার জেরে উপকৃত হয়েছিল অনেক ছাত্র-ছাত্রীই। এবারও ছাত্রছাত্রীদের পড়াশোনা বজায় রাখতে টিভির মাধ্যমে ক্লাস আয়োজন করার চিন্তাভাবনা করছে সরকার।

শুধু অনলাইন ক্লাস নয়, রাজ্যের ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের জন্য অভিনব উদ্যোগ রাজ্য সরকারের যদিও এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তবুও প্রাথমিক আলোচনা শুরু করেছে শিক্ষা দপ্তর। করোনার প্রভাব কিছুটা কমলেও এখনই ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল খুলে দেওয়া ঝুঁকিপূর্ণ কাজ হতে পারে। সেই কথা মাথায় রেখেই গতবছরের মত টিভির মাধ্যমে শিক্ষা পদ্ধতিকেই ফের একবার আশ্রয় করতে চলেছে রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত