৬২ হাজার টেস্টে আক্রান্ত ৩ হাজার, মাধ্যমিক-HS পরীক্ষার পক্ষে ৭৯ শতাংশ মত!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ৬২ হাজার টেস্টে আক্রান্ত ৩ হাজার, গত কয়েকদিনের পরম্পরা বজায় রেখে ক্রমশই কমছে সংক্রমণের তীব্রতা। কমছে মৃত্যু সংখ্যাও। ৭ টি জেলায় কারও মৃত্যু হয়নি এদিন। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সর্বত্র কমেছে করোনা ভাইরাসের দাপট। অন্যদিকে পড়ুয়াদের কথা মাথায় রেখে চলতি বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করার ঘোষণা করেছে রাজ্য। কিভাবে হবে মূল্যায়ন তা যানা যায়নি এখনও।

আরও পড়ুনঃ মমতার প্রতিধ্বনি বিমানের কথায়! রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব বামফ্রন্ট চেয়ারম্যান

এদিকে শিক্ষক এবং পড়ুয়াদের একটা বড় অংশ চাইছেন পরীক্ষা হোক উপযুক্ত দূরত্ব বিধি বজায় রেখে। বিভিন্ন সামাজিক মাধ্যমের গ্রুপ গুলিতে শিক্ষক এবং পড়ুয়াদের মধ্যে পরীক্ষার পক্ষে প্রবনতা লক্ষ্য করে গতকাল থেকে আজ পর্যন্ত ২৪ ঘণ্টার একটি সমীক্ষা চালায় নজরবন্দি। সেই সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সহস্রাধিক মতামতের মধ্যে পরীক্ষার পক্ষে মতামত দিয়েছেন ৭৯ শতাংশ। এবং পরীক্ষা বাতিলের পক্ষে মত দিয়েছেন মাত্র ২১ শতাংশ।

মাধ্যমিক - উচ্চ মাধ্যমিক পরীক্ষার পক্ষে মতামত দিলেন ৭৯ শতাংশ।
মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক পরীক্ষার পক্ষে মতামত দিলেন ৭৯ শতাংশ।

এদিকে ১৬ই জুন রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যের সব থেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৪৩৫ জন, মৃত্যু হয়েছে ১৭ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন, মৃত্যু হয়েছে ১৩ জনের। একমাত্র জেলা পুরুলিয়া বাদ দিয়ে রাজ্যের সব জেলাতেই এদিন বেড়েছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। এদিন রাজ্যের সবথেকে কম সংক্রমণ ধরা পড়েছে পুরুলিয়া এবং কালিম্পং জেলায়। এই দুই জেলাতেই করোনা সংক্রামিত হয়েছেন মাত্র ৯ জন। তার পরেই স্থান বীরভূম ও মালদা জেলার, দুই জেলাতে যথাক্রমে ২১ ও ২২ জনের দেহে পাওয়া গিয়েছে সংক্রমণ।

৬২ হাজার টেস্টে আক্রান্ত ৩ হাজার! গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে টেস্ট হয়েছে মোট ৬১ হাজার ৯৮১ যার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৮৭ জন। যা নিয়ে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৭১ হাজার ২৩১ জন। এদিন রাজ্যে করোনা মুক্তি ঘটেছে ২ হাজার ১২ জনের। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২১ হাজার ১৫২ জন। যা গতকালের থেকে ১ হাজার ১০৬ জন বেড়েছে। ২৪ ঘন্টায় ৬৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ১১৮।

সার্বিক ভাবে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লক্ষ ৩২ হাজার ৯৬১ জন। ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৫.১৪ শতাংশ। আজকের পরিসংখ্যান বলছে ৯৭.৪০ শতাংশ করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন বাংলায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন