মমতার প্রতিধ্বনি বিমানের কথায়! রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব বামফ্রন্ট চেয়ারম্যান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মমতার প্রতিধ্বনি বিমানের কথায়! এমনিতে বিরোধী দল হওয়ার সুবাদে রাজনৈতিক মঞ্চে এক অপরের যুক্তি খন্ডন করে এসেছেন উভয়েই। তবে এবার এক সুর লক্ষ্য করা গেল মমতা-বিমানের গলায়। আজ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আলিমুদ্দিনে যা বলেছেন তার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর কথার প্রতিধ্বনি খুঁজে পেয়েছেন সকলেই।

আরও পড়ুনঃ কোভিশিল্ডের পর কোভোভ্যাক্স! ভারতে নতুন করোনা ভ্যাকসিন আনছে সেরাম

প্রসঙ্গ রাজ্যের রাজ্যপাল। এমনিতে রাজ্য সরকারে সঙ্গে রাজ্যপালের সম্পর্ক মধুর নয়। প্রতি বিষয়েই একে অপরের ওপর তোপ দাগতে থাকেন। তা ভোট পরবর্তী হিংসা হোক বা নারদা মামলা রাজ্যের ব্যবস্থা। সব বিষয়েই রাজ্যের অব্যবস্থা তুলে ধরে প্রশ্ন তুলে থাকেন রাজ্যপাল।

বঙ্গে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল। লাগাতার কটাক্ষ করেছেন রাজ্যের শাসন ব্যবস্থা থেকে মুখ্যমন্ত্রীর অবস্থানকে। পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই পাড়ি দিয়েছেন উত্তরবঙ্গ থেকে নন্দীগ্রাম। আচমকা রাজ্যপালের এহেন গমনে তৃণমূলের নেতারা বলেছিলেন সাংবিধানিক সীমা লঙ্ঘন করেছেন রাজ্যের রাজ্যপাল। সেই নিয়ে বাক বিতণ্ডাও হয় প্রবল।

গতকাল দিল্লি পাড়ি দিয়েছেন তিনি। তার আগেও চিঠি লিখে মমতা বন্দ্যোপাধায়কে কড়া বার্তা দিয়ে গেছেন। আর এসবের মধ্যে রাজ্যের রাজ্যপালের সাংবিধানিক সীমা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ আলিমুদ্দিনে রাজ্যের রাজ্যপাল এবং তাঁর এক্তিয়ার প্রসঙ্গে বর্ষীয়ান বাম নেতা মন্তব্য করেছেন, ‘রাজ্যপাল তাঁর সাংবিধানিক সীমা লঙ্ঘন করে কাজ করছেন।’

একই সঙ্গে তিনি রাজ্যপালের উত্তরবঙ্গ এবং নন্দীগ্রাম গমন, এবং উভয় ক্ষেত্রেই বিজেপি বিধায়ক-নেতাদের সঙ্গে সাক্ষাৎকে কটাক্ষ করে বলেছেন। ‘ তিনি উত্তরবঙ্গে গেলেন, আরও একাধিক জায়গায় গেলেন, সব জায়গাতেই বিজেপি নেতাদের সঙ্গে নিয়েই ঘুরছেন। তিনি একজন বিজেপি নেতার মতোই কাজ করছেন। এটা একজন রাজ্যপালের ভূমিকা হতে পারে না কখনই।’ সঙ্গে বিজেপি নেতাদের রাজভবনে গমন এবং বৈঠক নিয়েও কটাক্ষ করেছেন তিনি।

মমতার প্রতিধ্বনি বিমানের কথায়! রাজ্যপালের ভূমিকা নিয়ে সরব বামফ্রন্ট চেয়ারম্যান। বিমান বাবুর কথার মধ্যে সকল মহল মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরই খুঁজে পাচ্ছেন। অনেকেই মনে করছেন এই মুহুর্তে রাজ্যপালের বিরুদ্ধে এসব মন্তব্য করে নিজেদের বিজেপি-বিরোধী অবস্থান স্পষ্ট করছে বামেরা। এদিকে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে ডিটেলস দিতে এই মুহুর্তে দিল্লিতে অবস্থান করছেন রাজ্যপাল। মোদি-শাহের এখনও সময় না হওয়ায় দেখা করছেন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত