নজরবন্দি ব্যুরোঃ মেয়েরা সর্বদাই নিজেদের সাজাতে পছন্দ করেন, তাই তাদের পোশাক, মেকআপ নিনে তাঁরা বড্ড বেশি খুঁতখুঁতে। কিন্তু তাঁরা পোশাক, মেকআপ বা অ্যাকসেসরিজ কেনার দিকে যতটা নজর দেন, তার থেকে কম নজর দেন ব্রা কেনার সময়। অনেক মহিলাই আছেন যাঁরা জানেন না তাঁদের ব্রা-র সঠিক সাইজ কী! ফলত ভুল সাইজের অন্তর্বাস পরেই থাকেন তাঁরা। তবে ডাক্তারররা জানান, সঠিক সাইজের ব্রা না কিলনে ভবিষ্যতে হতে পারে বড় ক্ষতি। জেনেনিন ব্রা কেনার সময় কী কী খেয়াল রাখা উচিতমহিলাদের।
আরও পড়ুনঃ আপনি সুরাপ্রেমী? কোভিড হয়েছে? জানুন আবার কবে থেকে মদ্যপান করতে পারবেন


কায়রোপ্রেকটিক আর অস্টিওপ্যাথি গবেষণা অনুসারে ৮০ শতাংশ মহিলা ভুল সাইজের ব্রা পরেন। যার মধ্যে ৭০ শতাংশ খুব ছোট এবং ১০ শতাংশ খুব বড় ব্রা পরেন। ভুল মাপের ব্রা পরলে একজন মহিলার পিঠে ব্যথা, কাঁধে ব্যথা, ফুসকুড়ি-সহ নানা সমস্যা দেখা দিতে পারে। সঙ্গে ভুল ব্রা পরলে ঝুঁকি বাড়তে পারে মৃত্যুরও। তাই এসবের থেকে পরিত্রাণ পেতে দরকার সঠিক মাপের অন্তর্বাস।

ভুল ব্রা পরার অসুবিধা–
স্তনে ব্যথা: ভুল সাইজের ব্রা পরার কারণে প্রথম যে সমস্যাটি হয় তা হল স্তনে ব্যথা। এই সমস্যাটি সেই সমস্ত মহিলাদের বেশি ভোগ করে যাদের স্তন ভারি, যারা বেশি ব্যায়াম করেন বা যারা প্রায় মেনোপজ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন।


ব্যক্তিত্বের অবনতি ঘটে: টি-শার্ট বা টপের সাথে ভুল মাপের ব্রা পরলে পুরো লুকটাই নষ্ট হয়ে যেতে পারে। এমনকী, দেখতেও খুব বাজে ও বেঢপ লাগে।
কাঁধ ও ঘাড়ে ব্যথা: বড় স্তনের মহিলারা ভুল ব্রা পরলে কাঁধ এবং ঘাড়ে ব্যথা অনুভব করতে পারে। আসলে, চওড়া স্ট্র্যাপ-সহ ব্রা যা ভারি স্তনের মহিলাদের কথা রেখে বানানো হয়। কিন্তু সাইজের চেয়ে ছোট ব্রা পরলে কাফের থেকে স্তন বেরিয়ে থাকে।
পিঠে ব্যাথা: গবেষণায় দেখা গিয়েছে যে নারীদের স্তন বড় এবং ভুল মাপের ব্রা পরেন তাদের পিঠে ব্যথা বেশি হতে পারে।
ভুল ব্রা পরলে ঝুঁকি বাড়তে পারে মৃত্যুর! তাই সঠিক মাপের ব্রা কিনতে কি করবেন জানুন

ব্রা কেনার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন–
- মনে রাখতে হবে, ব্রা এর স্ট্র্যাপ টাইট হওয়ার সাথে সাথে এর স্ট্র্যাপের ইলেস্টিক যেন আরামদায়ক এবং নরম হয়।
- ব্যান্ড সাইজ ও কাপ সাইজের ওপর নির্ভর করে আপনার ব্রা-র সাইজ। আপনার কোমরের মাপের উপর নির্ভর করে ব্যান্ড সাইজ। আর ব্রা’র কাপ সাইজ নির্ভর করে স্তনের মাপের উপর।
- আজকাল বেশিরভাগ অনলাইন স্টোরেই ব্রা সাইজ ক্যালকুলেটর আপনি পেয়ে যাবেন। যা সঠিকভাবে পূরণ করলেই আপনি জানতে পারবেন আপনার সঠিক ব্রা-র মাপ।
- ডিপার্টমেন্টাল স্টোর হলে ট্রায়াল রুমে গিয়ে ব্রা ট্রাই করুন। কাপ মেজারমেন্ট এবং ব্যান্ডের মাপ সঠিক থাকার পরেও অনেক সময় কোনও একটি ব্রা আপনার জন্য সঠিক নাও হতে পারে। অনলাইনে অর্ডার করলেও তেমনটা করতে পারেন। দোকান থেকে কিনলে আপনি সেই সুবিধে নাও পেতে পারেন।







