নজরবন্দি ব্যুরোঃ প্রয়াত কত্থক পন্ডিত বিরজু মহারাজ। রবিবার রাতে নিজের দিল্লির বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার৷ মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর।
আরও পড়ুনঃ চলে গেলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র


সূত্রের খবর, রবিবার পরিবারের নাতিদের সঙ্গে খেলছিলেন তিনি। তখনই অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।কয়েকদিন আগে থেকেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। ডায়লেসিস চলছিল তাঁর।
জাতীয় নৃত্যমহলে পণ্ডিত জি অথবা মহারাজ জি নামে পরিচিত ছিলেন তিনি। নৃতে অবদানের জন্য পদ্ম বিভূষণ সম্মান পান তিনি৷ “শতরঞ্জ কি খিলাড়ি” ছবিতে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন। বলিউডে “দেবদাস”, “বাজিরাও মাস্তানি”, “উমরাও জানের” মতো ছবিতে বিরজু মহারাজের কোরিওগ্রাফি নজর কাড়ে। তার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া অনুগামীদের মধ্যে।
প্রয়াত পণ্ডিত বিরজু মহারাজ, সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন তিনি

শুধুমাত্র নৃত্য নয়, তবলা, নাল সমস্ত কিছু বাজানোর দক্ষতা ছিল তাঁর। এছাড়াও সঙ্গীতে ঠুমরি, দাদরা, গজল, ভজনেও পারদর্শী ছিলেন তিনি।









