চলে গেলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্রের জীবনাবসান। আজ রবিবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু সেই খবর সবার কাছে যায় তাঁকে দাহ করারা পরেই। সিরিটি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয় এদিন রাতেই। এদিন দুপুর ৩টে বেজে ৪০ মিনিটে বেহালার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শাঁওলি মিত্র প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা। শম্ভু মিত্রও একই ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনিও চেয়েছিলেন, মৃত্যুর পর যত দ্রুত সম্ভব তাঁর শেষকৃত্য যেন সম্পন্ন হয়। অন্ত্যেষ্টির পর যেন সকলকে তাঁর মৃত্যু সংবাদ জানানো হয়। একই ইচ্ছা প্রকাশ করেন শাঁওলি মিত্রও। মৃত্যুকালে বয়েস হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা নাট্য-সংস্কৃতি মহলে।

‘ডাকঘর’ নাটকে অমলের চরিত্রে অভিনয় করেন।  সেই শুরু। তাঁর মৃত্যুতে প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী বলেন, “আমি তো ভাবতেই পারছি না শাঁওলি নেই। কোনও আভাসও পাইনি যে শাঁওলি অসুস্থ। শাঁওলির সঙ্গে তো আজকের পরিচয় নয়। আমি যখন বহুরূপীতে ছিলাম কিছুদিনের জন্য, সেই সময় শাঁওলিকে বাচ্চা দেখেছিলাম। কী উৎসাহী, ছুটে বেড়াচ্ছে। ও অসম্ভব গুণী মেয়ে।

চলে গেলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র

একসঙ্গে টেলিভিশনে ট্রেনিংয়ে ছিলাম। পরে ও অসুস্থ হয়ে পড়ায় ফিরে এল। পরে আর টেলিভিশনে থাকেনি। আমরা ছিলাম। শাঁওলির সঙ্গে নাটক, থিয়েটারে যুক্ত থেকেছি। আমি ভাবতেই পারছি না ও নেই। কী হয়েছিল তাও জানি না। আমি যে কী প্রতিক্রিয়া দেব জানি না।”

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন