সোমবার ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হতে পারে। আর তারপরেই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। কিন্তু এই ঘূর্ণিঝড়ের অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার সম্ভাবনা কম। তা হলে কোথায় আছড়ে পড়তে পারে ‘মোকা’? তামিলনাড়ু, ওড়িশা না কি পশ্চিমবঙ্গ?
আজ থেকেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড়-বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছেন হওয়া অফিস। সোমবার পর্যন্ত পর্যটক ও মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে চলে গিয়েছেন তাঁদের ফিরে আসতে বলা হয়েছে।
শনিবার অর্থাৎ আজ এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার ফলে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার থেকেই ভাসবে একাধিক জেলা। এমনটাই জানাল আবহাওয়া দফতর।
এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে বড়সড় আপডেট দিল আবহাওয়া দফরত। জানিয়ে দিল, এই ঘূর্ণিঝড় কতটা প্রভাব ফেলতে পারে বাংলা ও ওড়িশাতে! এদিকে, ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে নবান্ন। পাশাপাশি মে মাসের শুরু থেকেই চালু হচ্ছে কন্ট্রোল রুম।
চলতি মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে! ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে নবান্ন। পাশাপাশি মে মাসের শুরু থেকেই ঘূর্ণিঝড়ের মোকাবিলায় চালু হচ্ছে কন্ট্রোল রুম।
আমফানের স্মৃতি উসকে দিয়ে ফের বাংলার দিকে ধেয়ে আসছে এক ভয়ংকর ঘূর্ণিঝড়! শুধু তাই নয়, ঘূর্ণিঝড় নাকি আমফানের থেকেই আরও বেশি ভয়ংকর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্রের খবর, আগামী মে মাসেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে! ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে, সেটি হল "মোচা"।