আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিলেন, বাংলায় সরাসরি মোকার কোনও প্রভাব পড়বে না। তবে পরোক্ষভাবে রাজ্যের উপকূলবর্তী এলাকায় আকাশ মেঘলা থাকবে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। অন্যদিকে, সোমবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।
মায়ানমার ও বাংলাদেশ উপকূলে আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড় মোকা। দুই দেশই প্রস্তুতি শুরু করেছে। ইতিমধ্যেই কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে প্রায় ৩ লক্ষ লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ উপকূলে বিশাল উচ্চতায় উঠতে পারে সমুদ্রের ঢেউ। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের পাশাপাশি ভূমিধসের আশঙ্কা রয়েছে।
শক্তিসঞ্চয় করে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’। যার জেরে একাধিক রাজ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় মোকাকে নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, মোকার মহাবিপদে পড়তে চলছে মায়ানমার-বাংলাদেশ! শুধু তাই নয়, ভয়াবহ তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় মোকা! ঘণ্টায় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ২০০ কিমি।
ক্রমশ শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা। চলতি মাসের ১৪ তারিখ বাংলাদেশ-মায়ানমারের উপকূলে আছড়ে পড়বে বলে জানিয়েছে ভারতের মৌসম ভবন। যার ফলে এলোমেলো হতে পারে বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের কিয়াউকিপু-র মধ্যবর্তী উপকূলের এলাকা গুলি। শুধু তাই নয়, লণ্ডভণ্ড হতে পারে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। ইতিমধ্যেই সেখানে মোকার জেরে সতর্কবার্তা জারি করা হয়েছে।
আরও একধাপ এগিয়ে এল নিন্মচাপ। মঙ্গলবার বঙ্গোপসাগরের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। আর কিছুক্ষণের মধ্যেই গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে মোচা। আর আগামিকাল, অর্থাৎ বুধবার এই নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এই মুহূর্তে বড়সড় আপডেট দিল IMD! শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী সাইক্লোনের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের গাস্টিং স্পিড ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। ইতিমধ্যেই মোকাকে ভেরি সার্ভার সাইক্লোন হিসেবে ঘোষণা করেছে আইএমডি।
মোচার প্রভাবে বিপদে পড়লে সাধারণ মানুষ সাহায্যের জন্য কোথায় যাবেন? লালবাজারের তরফে চালু করা হয়েছে চারটি ফোন নম্বর। এছাড়া রয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর। চারটি ফোন নম্বর হল- ২২৫০ ৫০৩৩, ২২৫০ ৫০৪৪, ২২১২ ১৮৯০, ২২৫০ ৫১৪৬। হোয়াটসঅ্যাপ নম্বর- ৯৪৩২৬ ১০৪৫০। রবিবার (৭ মে) সকাল থেকেই ফোন নম্বরগুলি চালু থাকবে বলে জানা গিয়েছে।
ঘুর্ণিঝড় মোকা এখনও তৈরি হয়নি বঙ্গোপসাগরে। কিন্তু যেহেতু সময়টা মে মাস, তাই সতর্ক রয়েছে প্রশাসন। সাধারণত সাইক্লোন বা ঘূর্ণিঝড় পৃথিবীর মহাসাগরীয় অঞ্চলে গড়ে ওঠে। আধুনিক যুগে ঘুর্ণিঝড় বা আবহাওয়ার চালচিত্র মাপতে আবহাওয়াবিদরা নজর রাখেন স্যাটেলাইটের ছবিতে