Cyclone Mocha: বিপদমুক্ত বাংলা! অতি শক্তিশালী সাইক্লোনের সম্ভাবনা, জানাল IMD

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আরও একধাপ এগিয়ে এল নিন্মচাপ। মঙ্গলবার বঙ্গোপসাগরের নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। আর কিছুক্ষণের মধ্যেই গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে মোচা। আর আগামিকাল, অর্থাৎ বুধবার এই নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এই মুহূর্তে বড়সড় আপডেট দিল IMD! শক্তি বাড়িয়ে অতি শক্তিশালী সাইক্লোনের সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের গাস্টিং স্পিড ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। ইতিমধ্যেই মোকাকে ভেরি সার্ভার সাইক্লোন হিসেবে ঘোষণা করেছে আইএমডি।

আরও পড়ুন: SSC-TET: চাকরি ফিরে পাচ্ছেন সাড়ে তিন হাজার জন, সুপ্রিম নির্দেশে আপাতত স্বস্তি

প্রসঙ্গত, যদি এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলেই তার নাম হবে মোকা। এবারের ঘূর্ণিঝড়ের নাম রেখেছে আরব সাগরের দেশ ইয়েমেন। আরব সাগরের এই দেশে মোকা কফি বিখ্যাত। তাছাড়াও ইয়েমেনের একটি পুরনো বন্দর রয়েছে মোকা। আর এই বন্দর দিয়ে মোকা কফি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। তাই এই কফি আর বন্দরের নাম অনুযায়ী ইয়েমেন ঘূর্ণিঝড়ের নাম রাখে মোকা।

বিপদমুক্ত বাংলা, ঘূর্ণিঝড়ের গাস্টিং স্পিড ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে
বিপদমুক্ত বাংলা, ঘূর্ণিঝড়ের গাস্টিং স্পিড ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে

জানা যাচ্ছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে আজ, মঙ্গলবার নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। আর আজ সন্ধ্যের মধ্যে ওই এলাকাতেই আরও শক্তিশালী হয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপরেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। এরপরেই বুধবার অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মোকা। তারপরেই ঘূর্ণিঝড় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। প্রসঙ্গে আইএমডি-র ডিরেক্টর জানান, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের গাস্টিং স্পিড ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে।

বিপদমুক্ত বাংলা, ঘূর্ণিঝড়ের গাস্টিং স্পিড ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে

এরপরেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে মোকা। তামিলনাডু উপকূলের দিকে এগিয়ে আসবে। তারপরে বৃহস্পতিবার, ১১ মে এটি আরও শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এখানেই শেষ নয়! শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পরেই আবার একটি বাঁক নিয়ে গতিপথ পরিবর্তন করে এটি ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এরপরেই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বাংলাদেশ অথবা মায়ানমার সীমান্তে। তাছাড়াও স্থলভাগে প্রবেশ করার সময় এর গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার বা তার বেশি হতে পারে।

বিপদমুক্ত বাংলা, ঘূর্ণিঝড়ের গাস্টিং স্পিড ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে

বিপদমুক্ত বাংলা, ঘূর্ণিঝড়ের গাস্টিং স্পিড ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত