SSC-TET: চাকরি ফিরে পাচ্ছেন সাড়ে তিন হাজার জন, সুপ্রিম নির্দেশে আপাতত স্বস্তি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সাড়ে তিন হাজার জনকে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারারা। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের চাকরি ফিরতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আপাতত সেই চাকরিগুলি বহাল রাখার নির্দেশিকা জারি করল। ফলে চাকরি ফিরে পাচ্ছেন সাড়ে তিন হাজার জন।

আরও পড়ুনঃ The Kerala Story: বাংলায় নিষিদ্ধ বাঙালি পরিচালকের ছবি! মুখ খুললেন পরিচালক সুদীপ্ত

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই প্রাথমিক শিক্ষা দফতরের পক্ষ থেকে প্রত্যেকটি জেলার জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদ গুলিকে নির্দেশিকা পাঠানো হয়েছে। ২৬৯ জন আপাতত চাকরিতে যোগ দিতে পারবে। এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের নির্দেশ কার্যকর হল না কিনা, তার জন্য কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাতে হবে।

চাকরি ফিরে পাচ্ছেন সাড়ে তিন হাজার জন, নির্দেশ সুপ্রিম কোর্টের 

এর আগে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় সাড়ে তিন হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গত ফেব্রুয়ারি মাসে গ্রুপ ডি পদে ১৯১১ জনের চাকরি বাতিলের নির্দেশ এয় আদালত। এরপর ৩ মার্চ নবম ও দশমে ৬১৮ জন সহকারী শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয়। পরেয়ারও ১৪৭ জনের চাকরি বাতিল হয়। ৮৪২ জন গ্রুপ সি পদে চাকরি বাতিলের নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন চাকরিহারারা। পরে সুপ্রিম নির্দেশে চাকরি ফিরে পাচ্ছেন সাড়ে তিন হাজার জন।

চাকরি ফিরে পাচ্ছেন সাড়ে তিন হাজার জন, নির্দেশ সুপ্রিম কোর্টের 

চাকরি ফিরে পাচ্ছেন সাড়ে তিন হাজার জন, নির্দেশ সুপ্রিম কোর্টের 

কলকাতা হাইকোর্টের সেই নির্দেশে এপ্রিল মাসে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। আপাতত এই নির্দেশ কার্যকর করা যাবে না। নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সুপ্রিম নির্দেশে চাকরি হারা চাকরি প্রার্থীরা এই মুহুর্তে চাকরি ফিরে পেতে চলেছেন। যদিও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্ট নিয়োগ করতে বলেননি। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। আমরা এবিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন