Cyclone Mocha: বাংলা তো দূরের কথা বাংলাদেশকেও ছোঁবেনা মোকা, বৃষ্টি হলেও বাড়বে তাপপ্রবাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ঘুর্ণিঝড় মোকা এখনও তৈরি হয়নি বঙ্গোপসাগরে। কিন্তু যেহেতু সময়টা মে মাস, তাই সতর্ক রয়েছে প্রশাসন। সাধারণত সাইক্লোন বা ঘূর্ণিঝড় পৃথিবীর মহাসাগরীয় অঞ্চলে গড়ে ওঠে। এর কারণ হলো সাইক্লোন গড়ে উঠতে গেলে যে কয়েকটি বিষয় অত্যন্ত জরুরী তারমধ্যে সবগুলি মহাসাগরীয় অঞ্চলে পাওয়া যায়, সেই কারনে বেশিরভাগ ঘূর্ণিঝড় গুলি মহাসাগরে গড়ে ওঠে। এই ঘুর্ণিঝড় কখনো তা মহাসাগরে স্মৃষ্টি হয়ে মহা সাগরেই বিলীন হয়ে যায় এবার কখনো তা স্থলভাগের উপর আছড়ে পড়ে।

আরও পড়ুনঃ Cyclone: মে মাস মানেই ঘুর্নিঝড়, কিন্তু ঘুর্নিঝড় বা সাইক্লোন কাকে বলে জানেন কি?

বেশিরভাগ সাইক্লোন বা ঘূর্ণিঝড় গুলি বিষুব অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে স্মৃষ্টি হয় এর কারণ হলো – সাইক্লোন সৃষ্টি হতে গেলে সংশ্লিষ্ট অঞ্চলের বায়ুমন্ডলে উপর একটি নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হতে হয় আর বাতাসের নিম্নচাপ সৃষ্টি হতে গেলে প্রয়োজন গড় ২৫ থেকে ৩০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। পৃথিবীর বায়ুচাপ ও তাপ বলয় গুলির মধ্যে একমাত্র নিরক্ষীয় অঞ্চলে এই ধরনের তাপমাত্রা দেখা যায়। এই কারণে বেশিরভাগ ঘূর্ণিঝড় বা সাইক্লোন গুলির উৎপত্তি হয় নিরক্ষীয় অঞ্চলে। কিন্তু ‘মোকা’ কি আছড়ে পড়বে বাংলায় বা বাংলাদেশে?

ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যা সোমবার সকালে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরই তা ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। আপাতত এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় তৈরি হলে তা কোথায় আছড়ে পড়বে বা তার গতিপথ কী হবে, সে নিয়ে এখনই কিছু জানায়নি হাওয়া অফিস। স্বাভাবিক ভাবেই ঝড় নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

আধুনিক যুগে ঘুর্ণিঝড় বা আবহাওয়ার চালচিত্র মাপতে আবহাওয়াবিদরা নজর রাখেন স্যাটেলাইটের ছবিতে। সেখান থেকেই আন্দাজ করা হয় ঘুর্ণিঝড়ের ভয়াবহতা। একটি ওয়েবসাইট রয়েছে আএখানে আপনিও দেখতে পাবেন সারা পৃথিবীর কোন এলাকায় কেমন আবহাওয়া রয়েছে। ওয়েবসাইটের নাম উইন্ডি.কম। এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ঘুর্ণিঝড় মোকা সৃষ্টি হবে ১১ মে। ১২ তারিখে তা মায়ানমারের অভিমুখে এগোতে থাকবে। ১৩ তারিখ তা পৌছে যাবে মায়ানমারের উপকূল সংলগ্ন এলাকায়। ১৩ তারিখ সকাল ১০টায় ল্যান্ডফল হবে মায়ানমারে।

বাংলা তো দূরের কথা বাংলাদেশকেও ছোঁবেনা মোকা, বৃষ্টি হলেও বাড়বে তাপপ্রবাহ। দেখুন ঝড়ের গতিপথ… 

 

বাংলা তো দূরের কথা বাংলাদেশকেও ছোঁবেনা মোকা, বৃষ্টি হলেও বাড়বে তাপপ্রবাহ

বাংলা তো দূরের কথা বাংলাদেশকেও ছোঁবেনা মোকা, বৃষ্টি হলেও বাড়বে তাপপ্রবাহ

বাংলা তো দূরের কথা বাংলাদেশকেও ছোঁবেনা মোকা, বৃষ্টি হলেও বাড়বে তাপপ্রবাহ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত