নজরবন্দি ব্যুরো: শক্তিসঞ্চয় করে স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’। যার জেরে একাধিক রাজ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড় মোকাকে নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, মোকার মহাবিপদে পড়তে চলছে মায়ানমার-বাংলাদেশ! শুধু তাই নয়, ভয়াবহ তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় মোকা! ঘণ্টায় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ২০০ কিমি।
জানা যাচ্ছে, বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় মোকা। এই মুহূর্তে সেটি বাংলাদেশের কক্সবাজার থেকে দূরত্ব ৬৩০ কিলোমিটার, মায়ানমারের সিতওয়ে থেকে দূরত্ব ৫৫০ কিলোমিটার। মৌসম ভবনের সর্বশেষ আপডেট অনুযায়ী, সাগরে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগে ঝড় বইছে। যার জেরে ইতিমধ্যেই উত্তর বঙ্গোপসাগরে মত্স্যজীবীদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তবে আবহাওয়াবিদদের ধারণা, ল্যান্ডফলের সময় সামান্য কিছুটা শক্তি হারাবে। কিন্তু ল্যান্ডফলের সময় ওই ঘূর্ণিঝড়ের ঘণ্টায় গতিবেগ থাকবে ১৫০ কিমির উপরেই। যদিওবা বাংলার উপকূল থেকে ৫০০ কিলোমিটার দূরে থাকবে ঘূর্ণিঝড়। খুব একটা প্রভাব পড়বে বাংলায়। কিন্তু, বাংলাদেশে এই ঝড়ের দাপট দেখাবে। বাংলাদেশ লাগোয়া সমুদ্র উপকূলে ঝড়ের গতিবেগ থাকবে ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টায়। সেখানে আগামী ১৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘ ঘনীভূত হচ্ছে কলকাতা সহ দুই ২৪ পরগনার আকাশে। যার ফলে কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে শনিবার হালকা বৃষ্টি হতে পারে। যদিওবা ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নতুন সপ্তাহের শুরুতে অর্থাৎ সোম ও মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম- এই চার জেলায়। তবে আগামী বুধ ও বৃহস্পতিবারে ফের বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
ভয়াবহ তাণ্ডব চালাবে মোকা, মহাবিপদে পড়তে চলছে মায়ানমার ও বাংলাদেশ




