Cyclone Mocha’র প্রভাব বাংলায়! ক্ষণিকের ঝড়ে তছনছ এলাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঘূর্ণিঝড় ‘মোচা’ নিয়ে সতর্ক রাজ্য! নবান্নে বৈঠকের পর সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে বাংলায় মোচার আছড়ে পড়ার তেমন সম্ভাবনা নেই। কিন্তু এরই মাঝে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে তছনছ হল পশ্চিমবঙ্গের একটি গ্রাম। ব্যাহত হল যান চলাচল। এই ঘটনায় ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

জানা গিয়েছে, সোমবার বিকেল থেকে আচমকাই ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় ঝোড়ো হাওয়া শুরু হয়। এরপরই শুরু হয় শিলাবৃষ্টি। ক্ষণিকের এই ঝড়ে চালসা থেকে মালবাজারগামী মাল সেতুর সামনে রাজ্য সড়কের উপরে গাছ ভেঙে পড়ে, এরফলে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যহত হয়। আইবিল চা-বাগানে ৫০ টিরও বেশি শ্রমিক আবাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই রাস্তার দুই ধারে অ্যাম্বুলেন্স সহ বহু গাড়ির লাইন পড়ে যায়।

Cyclone Mocha'র প্রভাব বাংলায়! কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়

হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, বঙ্গোপসাগরে শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। মঙ্গলবার, ৯ মের বিকেলের মধ্যে গভীর নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২ মে পূর্ব উপকূল অভিমুখের দিকে এগোবে মোচা। তবে কোথায় আছড়ে পড়বে তা এখনও স্পষ্ট নয়! যদিও জানা গিয়েছে, বাংলাদেশ কিংবা মায়ানমারে ল্যান্ডফল হতে পারে। মোচা বাংলায় প্রভাব ফেলবে না তবে যদি চট্টগ্রামে ল্যান্ডফল হয় তাহলে রাজ্যের উপকূলের আকাশ মেঘলা হতে পারে।

Cyclone Mocha'র প্রভাব বাংলায়! কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়
Cyclone Mocha’র প্রভাব বাংলায়! কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়

উল্লেখ্য, মোচার প্রভাবে বিপদে পড়লে সাধারণ মানুষ সাহায্যের জন্য কোথায় যাবেন? লালবাজারের তরফে চালু করা হয়েছে চারটি ফোন নম্বর। এছাড়া রয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বর। চারটি ফোন নম্বর হল- ২২৫০ ৫০৩৩, ২২৫০ ৫০৪৪, ২২১২ ১৮৯০, ২২৫০ ৫১৪৬। হোয়াটসঅ্যাপ নম্বর- ৯৪৩২৬ ১০৪৫০। রবিবার (৭ মে) সকাল থেকেই ফোন নম্বরগুলি চালু থাকবে বলে জানা গিয়েছে।

Cyclone Mocha’র প্রভাব বাংলায়! কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়

Cyclone Mocha'র প্রভাব বাংলায়! কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়
Cyclone Mocha’র প্রভাব বাংলায়! কবে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত